বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | KASHMIR : জম্মু-কাশ্মীরে খতম দুই জঙ্গি

Sumit | ২৬ অক্টোবর ২০২৩ ১৭ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীর সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সেনা এবং কাশ্মীর পুলিশের তৎপরতায় খতম হল দুই জঙ্গি। উপত্যকার কুপওয়ারা জেলার মচিল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। যদিও তা রুখে দেয় যৌথ নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, অনন্তনাগের  ঘটনা থেকেই ভারত-পাক সীমান্তে জঙ্গি অনুপ্রবেশে বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দারা।সন্ত্রাসবাদীরা ভূস্বর্গে বড় হামলার ছক কষছে বলেই মনে করা হচ্ছে। এক্স হ্যান্ডেল এদিনের অপরেশনের কথা জানিয়েছে সেনা। সেখানে বলা হয়েছে, ২৬ অক্টোবর ২০২৩-এ সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথ অপরেশন চালায় কুপওয়ারা সেক্টরের সীমান্ত এলাকায়। যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে আরও বলা হয়েছে, কুপওয়ার পুলিশ সূত্রে খবর পেয়েই মচিল সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী। যেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, অনন্তনাগ ষড়যন্ত্রের পর সাম্প্রতিককালে দুই লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। এযাত্রায় সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়া গেলেও পুলওয়ামা ধাঁচের বড় হামলার ছক কষছে তারা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই চলতি মাসের শুরুতে এক লস্কর জঙ্গিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা গিয়েছিল। যা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। সন্ত্রাসবাদীকে জেরা করে জেহাদের ব্লু প্রিন্ট জানা যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই দুই জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া