রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | MAHUA MOITRA : ৩১ অক্টোবর সংসদের এথিক্স কমিটিতে হাজিরা মহুয়ার

Sumit | ২৬ অক্টোবর ২০২৩ ১৫ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :  টাকার বদলে প্রশ্ন ইস্যুতে এবার মহুয়া মৈত্রকে  তলব করল সংসদের এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর তৃণমূল সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে। ওইদিনই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মহুয়া। দিন কয়েক আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করতে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গোষ্ঠী হীরানন্দানি গ্রুপের থেকে মোটা টাকা ও উপহার নিয়েছেন মহুয়া। যার পরিপ্রেক্ষিতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন বিজেপি সাংসদ। তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবি জানানো হয়। মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দেন তাঁরই প্রাক্তন বন্ধু তথা আইনজীবী পুরনো বন্ধু জয় অনন্ত দেহদরাই। জল আরও গড়ায়। নিশিকান্ত দুবে চিঠি লেখেন লোকপালকেও। সংসদের নিয়ম মেনে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার ভার যায় সংসদের এথিক্স কমিটির কাছে। সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার।  কমিটির অধিকাংশ সদস্য বিজেপির। কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বিএসপির সদস্যরা রয়েছেন। তবে ওই কমিটিতে তৃণমূলের কোনও সদস্য নেই। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদরাইয়ের বয়ান রেকর্ড করেছে। তাঁদের বয়ান শোনার পরই মহুয়াকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। এবার এথিক্স কমিটিতে আত্মপক্ষ সমর্থনের জন্য মহুয়া কি বলেন সেটাই দেখার।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া