মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ জানুয়ারী ২০২৪ ১৯ : ২৯Riya Patra
পঞ্চম দিনে বই পার্বণ। যত দিন এগোচ্ছে, বাড়ছে ভিড়। মেলা প্রাঙ্গণে মেলা মানুষ, স্টলের সামনে লম্বা লাইন, বিল কাটতে গিয়ে মুখ তোলার সময় পাচ্ছেন না বিক্রেতারা। তবে তার মাঝেও কিছু প্রশ্ন খচখচ করছে। যেমন এই যে এত বিক্রি বইমেলায়, তাতে কি আদৌ বাড়ছে বই পড়া? আর এই প্রশ্নকে সামনে রেখেই আলোচনা হল আজকাল-এর "সাহিত্য আলোচনা" সভায়। সোমবার এসবিআই অডিটোরিয়ামে "সাহিত্য আলোচনা"য় উপস্থিত ছিলেন সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য, ঋদ্ধি সেন, দেবজ্যোতি মিশ্র। অনুষ্ঠানের মুখবন্ধ করেন শ্যামলী আচার্য। কবিতা পাঠ করে শোনান অনিন্দ্য রায়। সমগ্র অনুষ্ঠানটিতে সূত্রধরের কাজ করে আলোচনা এগিয়ে নিয়ে যান সঞ্চারী মুখোপাধ্যায়। বিশিষ্ট কবি সুবোধ সরকার মনে করেন, সবসময়ই যত বই কেনা হয়, তত বই পড়া হয় না। তাঁর মতে, "এমন অনেক মানুষ আছেন, যাঁরা নানাবিধ কঠিন, সহজ বই কিনে রাখেন, স্রেফ রাখাই থাকে বইয়ের তাকে।" তাঁর মতে, পাঠকও এই সময় দ্বিধা বিভক্ত, এক পক্ষ ঝুঁকেছে ই-বুকের দিকে, এক পক্ষ এখনও পাতা উল্টে বই পড়েন। তবে তাঁর এই বক্তব্য আবার মানতে নারাজ এই মুহূর্তের জনপ্রিয় সাহিত্যিক প্রচেত গুপ্ত। তাঁর মতে, "আমি পাঠককে এত কম ভাবি না বা ছোট ভাবি না যে কেউ বই কিনে নিয়ে গিয়ে বাড়িতে সাজিয়ে রাখবে।" তিনি মনে করেন এবং মনে করতে চান পাঠক মূলত পড়ার জন্যই কেনেন। "বিদেশের কথা বলতে পারব না। তবে আমাদের এখানে এখনও সেই "ফ্যাশন" আসেনি যে বাড়িতে বই সাজিয়ে রাখব।"
শিল্পী, সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্রর গলাতেও প্রচেত গুপ্তর মন্তব্যের সমর্থন শোনা গেল। তাঁর মতে, " আমার মনে হয় না যে বই পড়া কমেছে। বই পড়ার বিভিন্ন ভাগ হয়েছে। কিন্তু পড়া কমেছে, এটা আমার ভাবতে ইচ্ছে করে না, আমি ভাববও না।" চন্দ্রিল ভট্টাচার্যের কথায় আবার ফিরে আসে সুবোধ সরকারের ভাবনা। তাঁর কথায়, "পরিসংখ্যান বলছে বই বিক্রি হচ্ছে। পড়ছে নিশ্চয়, নইলে কিনছে কেন? কিন্তু পড়ছে কিনা সেটার তো পরিসংখ্যান হয়নি।" তাঁর মতে, যাঁরা ভাবছেন "মানুষ বই পড়ছেন বলে তাঁরা বিশ্বাস করেন, তাঁরা মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ ধারণায় বিশ্বাসী হয়ে বলছেন।" সুবোধ সরকারের কথার সমর্থনে তিনি বলেন, "চিরকালই মানুষ বই কিনেছেন অনেক, পড়েছেন কম।" একই সঙ্গে চন্দ্রিল তাঁর বক্তব্যে তুলে আনেন আরও এক প্রসঙ্গ। বারবার যে প্রশ্ন উঠে আসে ইদানিং, তরুণ প্রজন্ম আগের মতো বই পড়ে না। তাঁর প্রশ্ন, আগে মানুষ বই পড়তেন, কিন্তু সমীক্ষা করে কি দেখা হচ্ছে কী বই পড়তেন?
ঋদ্ধির কাছে সঞ্চারী প্রশ্ন রাখেন, এত লোক যে বই মেলায় আসেন, তরুণ প্রজন্মের বইমেলা আদতে কেমন? আগের প্রজন্মের মতোই কি এই প্রজন্মও বই এবং বইমেলা নিয়ে সমান আগ্রহী? অভিনেতা ঋদ্ধির সাফ উত্তর, "তরুণ প্রজন্ম বইমেলায় আসছে মানে যে বই কিনছে তা নয় হয়তো। আমরা সর্বক্ষণ ইভেন্ট, স্ট্যাটাস সিম্বল আঁকড়ে চলি। বইমেলায় না গেলে বোধহয় বোকা প্রমাণিত হব ভেবে বইমেলা যাচ্ছি এমনটাও ঘটছে। অনেকেই যাচ্ছেন কতক্ষণে ফেসবুক স্ট্যাটাস দেব তা ভেবে। বইপড়া বা সিনেমা দেখা এসব করলেও, মন দিয়ে করছে না।" ঋদ্ধির চাঁচাছোলা বক্তব্য, "বই পড়ে জ্ঞান অর্জন, আত্মচেতনা যদি মানুষ করে থাকত, তাহলে আজকে ভারতে ২২ জানুয়ারি আসত না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?