শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Yogi Adityanath: ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগেই অযোধ্যায় মন্দির: যোগী আদিত্যনাথ

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৪ ১৪ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগেই অযোধ্যায় মন্দির, নিজের বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কড়া নিরাপত্তা, প্রধানমন্ত্রী সহ নানা স্তরের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। বেলা ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মাঝে "অভিজিৎ মুহূর্ত"। এই পবিত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। তার পরেই জনগনের সামনে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ, রাম মন্দিরের প্রধান পুরোহিত, উত্তরপ্রদেশের রাজ্যপাল সহ বিশিষ্ট জনেরা। সকলের সামনে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, "ভারতের সব নগর, গ্রাম আজ অযোধ্যা ধাম, সব মনে রাম নাম।" সব রাস্তা অযোধ্যামুখী।" প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যোগী বলেন, "মনে হচ্ছে আমরা ত্রেতা যুগে এসে গিয়েছি।" দেশের প্রধানমন্ত্রীকে "দুনিয়ার সবচেয়ে লোকপ্রিয় রাষ্ট্রপ্রধান" বলেও উল্লেখ করেন। আবেগ আপ্লুত যোগী বলেন, ৫০০ বছর কাটলেও আনন্দ প্রকাশের ভাষা নেই। মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে তৈরির সংকল্প ছিল। প্রধানমন্ত্রীর প্রশংসার সঙ্গেই ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া