শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: রামকে সাক্ষী রেখেই অযোধ্যা থেকে ভোটপ্রচার শুরু মোদির

Pallabi Ghosh | ২২ জানুয়ারী ২০২৪ ০৮ : ১০Pallabi Ghosh
দেবব্রত ঠাকুর, অযোধ্যা: অযোধ্যার পথের দু’‌ধারে বিশাল বিশাল হোর্ডিং। প্রতি তিনটি হোর্ডিংয়ের প্রথম দুটি রামের সঙ্গে নরেন্দ্র মোদি। আর প্রতি তিন নম্বর হোর্ডিংয়ে ‘‌মোদি কি গ্যারান্টি’‌র বার্তা। পনেরো ফুট বাই তিরিশ ফুটের বিশাল হোর্ডিং জুড়ে লেখা, ‘‌মোদি কি গ্যারান্টি কা মতলব হ্যায়, হর গ্যারান্টি পুরা হোনে কি গ্যারান্টি’‌। কোনও হোর্ডিং উজ্জ্বলা গ্যাস প্রকল্পের, কোনওটা–‌বা অন্ন যোজনার, আবার কোনওটা আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার।
রামকে উপলক্ষ করে দলিত ভোট টানার একটা মরিয়া প্রয়াসও মোদি করেছেন। প্রথমে অযোধ্যা বিমানবন্দরের নাম রাখা হয়েছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। দিন কয়েক আগে সেই বিমানবন্দরের নাম বদলে রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়াও যে নিষাদরাজ গুহক বনবাসের পথে রাম, লক্ষ্মণ ও সীতাকে নৌকো করে নদী পার করেছিলেন, সেই গুহকেরও মন্দির তৈরি হচ্ছে রামমন্দির চত্বরেই। মন্দির তৈরি হচ্ছে বাল্মীকিরও। নিষাদ এবং বাল্মীকির ভক্তরা মূলত দলিত। আগামী ভোটে উচ্চ বর্ণের সঙ্গে দলিতকেও যুক্ত করতে চাইছেন নরেন্দ্র মোদি।
পাশাপাশি, দিকে–‌দিকে চলছে রামকে সামনে রেখে ভারতের গত ৫০০ বছরের ইতিহাস মুছে ফেলার বার্তা। শুধু হোর্ডিংই নয়, অযোধ্যার কোণে কোণে এখন বসেছে কথকতার আসর। চলছে অষ্টপ্রহর রাম–‌সঙ্কীর্তন। তারই মাঝে মাঝে কথক ঠাকুরেরা ৫০০ বছরের ইতিহাস মুছে ফেলে রামমন্দির গড়ার জন্য মোদিজির কৃতিত্বের কথা তুলে ধরছেন। দাবি করছেন, রামমন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নাকি ভারতের ইতিহাস নতুন করে লেখা হবে।
আগামী লোকসভা নির্বাচনে রাম‌ই যে মোদির হাতিয়ার, তার জন্য রাজনৈতিক কোনও গনতকার বা পণ্ডিতের দরকার নেই। কিন্তু রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে যে নির্লজ্জ ভাবে ভোট–‌প্রচারে ব্যবহার করবেন মোদি, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আজ উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর মোদি উপস্থিত ৬ হাজার আমন্ত্রিতকে সম্বোধন করবেন। সেখানে তিনি যে লোকসভা ভোটের প্রচারই শুরু করে দেবেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। টিভি সম্প্রচারের দৌলতে সারা ভারতের মানুষের কাছেই তাঁর বার্তা পৌঁছে দেবেন তিনি। এমনটাই যে হবে, তা আন্দাজ করেই বিরোধী নেতা–নেত্রীরা এই অনুষ্ঠানের আমন্ত্রণ এড়িয়ে গিয়েছেন। উদ্বেগের বিষয় হল, নতুন ইতিহাস রচনা করতে গিয়ে নরেন্দ্র মোদি কি ভারতীয় সমাজকে দ্বিধাবিভক্ত করে ফেলছেন না?‌ রবিবার বিশ্ব হিন্দু পরিষদের বর্তমান প্রধান অলোককুমার ভারতীয় ইতিহাসের নতুন অধ্যায় রচনার ওপরেই জোর দিলেন। তাঁর কথায়, হিন্দুত্ববাদের সঙ্গে এবার লড়াই ছদ্ম ধর্মনিরপেক্ষতাবাদের। কয়েক দিন আগে যে নির্মোহী আখড়া তাদের ক্ষোভ প্রকাশ করে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল, তারাও জানিয়ে দিল, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ তারা গ্রহণ করছে। হনুমানগড়ির অদূরে আখড়ার আশ্রমে বসে প্রধান মোহন্ত দীনেশচন্দ্র দাস জানিয়েছেন, ‘‌এই অনুষ্ঠানে আমি যাব। ভারতবর্ষের ইতিহাসে এ এক গুরুত্বপূর্ণ দিন। এ কথা ঠিক যে, আমরা দাবি করেছি রামের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান রামানন্দী মতেই হওয়া উচিত। কারণ রামের অধিকারী রামানন্দীরাই। তবে অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকব।’‌ গুজরাটের সুরাট–‌নিবাসী দীনেশচন্দ্রের এর বেশি আর কী–‌ই বা বলার থাকতে পারে!‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া