শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ৫০ পেরিয়ে কিশোর ভারতী, চার জনকে সাহিত্য সম্মান

Riya Patra | ২১ জানুয়ারী ২০২৪ ২০ : ৫৬Riya Patra
রিয়া পাত্র

দেখতে দেখতে বাংলা সাহিত্যে অর্ধ শতবর্ষ পার করে ফেলেছে কিশোরভারতী। চার দশক কাটিয়ে ফেলেছে পত্রভারতীও। বলার অপেক্ষা রাখে না, দশকের পর দশক এই দুই পত্রিকা বাঙালি পাঠকের কাছে রুচি ও মননের মেল বন্ধনের এক বিশেষ ঠিকানা। পত্রভারতী ও দীনেশ চন্দ্র সেন্টিনারি ফাউন্ডেশন ট্রাস্ট, পূর্বসূরিদের প্রতি উৎসর্গীকৃত চারটি সাহিত্য সম্মান তুলে দিল কথা শিল্পী, কবি, চিত্রশিল্পী এবং নবীন প্রতিভার হাতে। রবিবার এসবিআই অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিকরা। উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, ত্রিদিব চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায় ইন্দ্রনীল স্যান্যাল, দেবজ্যোতি ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, হিমাদ্রী কিশোর দাশগুপ্ত সহ বহু গুণীজন। দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন কথাশিল্পী দীপান্বিতা রায়, সাধনা স্মৃতি পুরস্কার পেলেন কবি আশিস কুমার মুখোপাধ্যায়, দিলীপ স্মৃতি পুরস্কার পেলেন চিত্রশিল্পী সায়ন পাল এবং অনীশ দেব স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হল বিবেক কুণ্ডুর হাতে। অনুষ্ঠানের সূচনা হয় রাজা ভট্টাচার্যের গান দিয়ে। সেই সুরের মূর্ছনাই এগিয়ে নিয়ে যায় সমগ্র অনুষ্ঠান। পুরস্কার প্রাপকরা শোনালেন গোড়ার দিনের কথা। আপ্লুত কথায় তাঁদের সকলেই একটা কথা বললেন, গত কয়েক বছরে সকলকে একেবারে আপন করে নিয়েছে পত্রভারতী। কাজে উৎসাহ থেকে সময়ে কাজ না পেয়ে বকুনি, পরিবারের সদস্যদের মতো এই প্রকাশন সংস্থা আগলে রেখেছে সকলকে। একই কথা শোনা গেল বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্তর গলায়। তিনি এদিন বলেন, "কিশোরভারতীর সঙ্গে আমার এই মুহূর্তে সম্পর্ক বকুনির সম্পর্ক। যতক্ষণ না লেখা দেওয়া হয়, লেখা কই, কেন দিইনি, এখুনি দিতে হবে ইত্যাদি। একটি পত্রিকার সঙ্গে যখন একজন লেখকের সম্পর্ক বকুনির হয়, এবং লেখক যখন লেখা দেন, তখনই বোঝা যায় সেই পত্রিকাটি আসলে লেখকের কাছে, পাঠকের কাছে এবং সম্পাদকের কাছে কত মূল্যবান।" শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "দিনে দিনে তরুণ লেখকদের জন্য কঠিন হচ্ছে সময়। তাঁদের প্রতিদ্বন্দ্বী পৃথিবীর সব লেখা। সব কথা বলা হয়ে গিয়েছে। নতুন পথ আনতে নিজের ভেতরে ক্রমাগত অন্তহীন মন্থন দরকার ভাষা নিয়ে, শব্দ নিয়ে। পুরনো গল্পকে নতুন ভাবে বলতে হবে।" পুরস্কার প্রদানের সঙ্গেই এসবিআই অডিটোরিয়ামে এদিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "শীর্ষেন্দুর দশে দশ" , সমরেশ মজুমদারের "অশেষ সমরেশ", সঞ্জীব চট্টোপাধ্যায়ের "ছোটদের রকমারি", ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের "জগুমামা রহস্য সমগ্র ৫", বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "বিভূতিভূষণ গল্প সমগ্র ১,২", বরুণ চন্দের "সত্যজিৎ কথা" সহ পত্রভারতীর একগুচ্ছ বইয়ের উদ্বোধন হয়। একদিকে গিল্ড, বইমেলা অন্যদিকে কিশোরভারতীর অনুষ্ঠান, কীভাবে একসঙ্গে সামলান সবকিছু? ত্রিদিব চট্টোপাধ্যায় বলছেন, " দুটো জিনিসের সেটআপ আলাদা। দুদিকে পৃথক দল আছে, যারা কাজ করে। দুটো কাজ করতে একটা অভ্যেস হয়ে গিয়েছে আমার। তাই অসুবিধে হয় না। " সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন চুমকি চট্টোপাধ্যায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া