শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ জানুয়ারী ২০২৪ ২১ : ১০Pallabi Ghosh
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ বলেন, "ঢাকার বইমেলায় যাতে কলকাতার প্রকাশকরাও যুক্ত হতে পারেন সেবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাব।"
এদিন এসবিআইয়ের অডিটোরিয়ামটি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল "এক টুকরো বাংলাদেশ।" এদেশের মানুষের সঙ্গে দর্শকাসনে হাজির ছিলেন বহু বাংলাদেশী নাগরিক। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম বলেন, "সংযোগের এই সেতুবন্ধনে বইয়ের একটি ভূমিকা রয়েছে। এখানকার পাঠকরা বাংলাদেশের এবং বাংলাদেশের পাঠকরা এখানকার লেখা পড়তে পারছেন।"
কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির চেয়ারম্যান সুবোধ সরকার বলেন, "এই বইমেলা বাংলাদেশকে ছাড়া হয়নি বা হবেও না। এই বইমেলাই হচ্ছে আসল মন্দির ও মসজিদ।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের কথায়, "যে কোনও ভালো বই আত্মকথনের সুযোগ করে দেয়।"
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে জানান, "বাংলাদেশের প্রচুর প্রকাশক এখানে আসছেন। বাংলাদেশের বইয়ের স্টল এখানে বাড়ছে। আমরা চাই কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশেও হোক।"
গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশে বইমেলা করার বিষয়টি অনেকটাই এগিয়েছিল। কিন্তু সেদেশের নির্বাচনের জন্য পিছিয়ে যেতে হয়।
বাংলাদেশ বাংলা অ্যাকাডেমির মহা পরিচালক কবি মহম্মদ নূরুল হুদা বলেন, "বাংলাদেশে যে বইমেলা হওয়ার কথা ছিল তা অবশ্যই আমরা করব।"
বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, "বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে কোনও দূরত্ব নেই। জীবনের সবচেয়ে সুখের সময়টা কেটেছে এখানেই।" বক্তব্য পেশ করেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যকর্মী রামেন্দু মজুমদার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ। সঞ্চালনা করে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।
এদিন আলোচনাসভার পর আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?