শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | US: আমেরিকায় তীব্র ঠান্ডায় ৮০ জনের মৃত্যু

Pallabi Ghosh | ২০ জানুয়ারী ২০২৪ ১৮ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহজুড়ে প্রবল ঠান্ডার কবলে পড়েছে সমগ্র আমেরিকা। একই সাথে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। কয়েকদিন ধরে টানা তুষারঝড়ে অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে কমপক্ষে ৮০ জন মারা গেছে বলে জানিয়েছে সরকারি প্রসাশন।
একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এখনও পর্যন্ত যারা মারা গেছেন তাঁদের বেশিরভাগই আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি যেমন- বরফের রাস্তার কারণে গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রবল তুষারপাত ও রাস্তায় বরফের স্তূপ জমার কারণে যানবাহন উল্টে যাওয়া এবং দুর্ঘটনাসহ মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি উড়ান বিলম্বিত এবং প্রায় ৩ হাজার উড়ান বাতিল করতে হয়েছে। আরও উড়ান বিলম্ব এবং বাতিল হতে পারে বলছে ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএ্যাওয়ার। পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট অনুসারে, প্রায় ১ লাখ বাসিন্দা এখনও বিদ্যুৎহীন রয়েছে।
মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমের বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে। ফলে তুষার ঝড়ের পাশাপাশি আরও তীব্র শীতের পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রায় প্রতিটি রাজ্যে সতর্কতা জারি করেছে এনডব্লিউএস। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছেন।
তুষারপাতের সবচেয়ে ভারী সময় এখনও আসেনি উল্লেখ করে এনডব্লিউএস জানিয়েছে, শুক্রবারের মধ্যে নিউইয়র্ক ও কানেকটিকাটে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। বাফেলো, নিউইয়র্কে ইতিমধ্যে ৩০ ইঞ্চি তুষারপাত হয়েছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেই পরিমাণ দ্বিগুণ হতে পারে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া