মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ জানুয়ারী ২০২৪ ১৩ : ৩৭Sumit Chakraborty
মধুবনী জতুয়ার বাবা দিনমজুর । আর্থিক অনটনের শিকার পরিবার। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মধুবনী বিভিন্ন জায়গায় নাচ এবং আঁকা প্রতিযোগিতায় নাম দিত ছোট থেকেই এই ভেবে যে একদিন সে নামকরা শিল্পী হয়ে উঠবে। এরই মধ্যে তাঁরই পূর্ব পরিচিত এক দিদি মধুবনীকে বলেন যে তাঁর কাছে সুযোগ আছে কিন্তু তাঁর জন্য কলকাতা যেতে হবে মধুবনীকে। ১৩ বছরের নাবালিকা মধুবনী টের পায়নি যে সবটাই তাঁকে পাচার করার পরিকল্পনা। পরিবারের পাশে দাঁড়াবে ভেবে মধুবনি কলকাতা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বাড়ির লোককে না জানিয়েই সে পাড়ি দিয়ে দেয় বাসে। সঙ্গে ছিল সেই দিদি। রাতের অন্ধকারে কলকাতার নাম করে মধুবনিকে নিয়ে যাওয়া হয় বিহারের এক গ্রামে। আজকাল ডট ইনকে, মধুবনী জানালেন যে তাঁকে বাস থেকে নামিয়ে কালো কাচের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করলেই তাকে উত্তর দেওয়া হয় যে কলকাতায় যাওয়া হচ্ছে। পরের দিন সকালে চোখ খুলতেই মধুবনী নিজেকে একটি বদ্ধ ঘরের মধ্যে দেখতে পায়। তারই মতন একাধিক নাবালিকা ছিল সেখানে, এমনটাই জানায় মধুবনী। বিহারের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ১৮ ঘন্টা এই নাবালিকাদের নাচ করানো হত। এদেরই মধ্যে কিছু জনকে যৌনকর্মী হওয়ার কথা বলা হত। রাজি না হলে নেপালে পাচার করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত।
বেধড়ক মারধর করা হতো প্রত্যেককে, সময় মতন খাবার মিলত না, দেওয়া হতো একাধিক ইনজেকশনের মাধ্যমে ড্রাগস। মধুবনীর মতন এক নাবালিকা তাঁর ফোন থেকে এক বন্ধুকে ফোন করে। বিষয়টি বন্ধুকে জানানোর পর পুলিশ এবং সিআইডির কাছে খবর পৌঁছয়। ২৫ ডিসেম্বর ২০২০ সালে মধ্যরাতে পুলিশ এবং সিআইডির যৌথ অভিযানে সকলকে উদ্ধার করা হয়।
পেরিয়েছে চার বছর। সমাজ এদেরকে মেনে নেয়নি এখনও। পাচা্রের শিকার হয়ে সমাজে ফিরে আসা প্রত্যেকের হাত ধরে তৈরি দিল্লির সংস্থা "ইলফত"। ভারতের প্রথম প্যান-ন্যাশনাল সারভাইভার ফোরাম "ইলফত"। বর্তমানে ৭ টি রাজ্যে ১২ টি শাখা আছে এই সংস্থার। ৪০০০-এর বেশি সদস্য রয়েছে যারা পাচার হয়ে আবার সমাজে ফিরে এসেছে।১৭ বছর বয়সী মধুবনী একাধিক বাধা অতিক্রম করে মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সে চাইছে যে আগামীতে পাচার হয়ে যাওয়া নারীদের এবং পুরুষদের পাশে দাঁড়াবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?