শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ জানুয়ারী ২০২৪ ১২ : ৪২Rajat Bose
শুক্রবার সকালে হঠাৎ দেখা দুই বাঙালি ভদ্রলোকের সঙ্গে। মলয় দত্ত ও সুজয় বড়ুয়া। কলকাতার আলিপুর টাঁকশালের দুই অফিসার। পদাধিকারে তাঁরা বুলিয়ন অ্যাকাউন্ট্যান্ট। কেন এসেছেন তাঁরা? অযোধ্যায় নবরূপে যাঁর প্রাণপ্রতিষ্ঠা করা হবে, সেই রামলালার কাছে প্রণামি হিসেবে যে সোনাদানা পড়বে, তার ওজন, হিসাবপত্র ইত্যাদি করে তাঁরা পাঠাবেন আলিপুর টাঁকশালে। সরকারি নির্দেশে তাঁরা এখানে এসেছেন বলে জানান দু’জনেই। মুম্বই থেকে হাজির আরও তিনজন অফিসার।
মলয়বাবু ও সুজয়বাবুর কথায় জানা গেল, সোনা–রুপোর মতো দামি ধাতু কলকাতার টাঁকশালে প্রথমে গলানো হয়। তার পর তার বিশুদ্ধতা পরীক্ষা করে, সমস্ত খাদ বাদ দিয়ে তৈরি করা হয় সোনা বা রুপোর বাট। এ ক্ষেত্রেও নিয়মানুযায়ী সেই বাট তৈরির পর মুম্বইয়ের রিজার্ভ ব্যাঙ্কের সেফ ভল্টে তা পাঠানো হবে। কিন্তু রামলালার সম্পদ কেন রিজার্ভ ব্যাঙ্কের ভল্টে থাকবে?
তাঁদের বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্ক, অর্থ মন্ত্রক এবং মন্দিরের ট্রাস্টি বোর্ড সেই ধাতুর ব্যবহার কীভাবে হবে তা ঠিক করবে। প্রশ্ন, রামের সোনা সরকারের সোনা হয়ে যাবে না তো? ট্রাস্টের এক সূত্রের বক্তব্য, সোনা রামলালারই। যত দিন না ঠিক হবে তার ব্যবহার কীভাবে করা হবে, তত দিন তা রিজার্ভ ব্যাঙ্কের হেফাজতে থাকবে। উল্লেখ্য, গুজরাটের সোমনাথ মন্দিরের অভ্যন্তর, গর্ভগৃহ সোনায় মোড়া। একই রকম তিরুপতি মন্দিরের গর্ভগৃহও। ট্রাস্টের লক্ষ্য, এখানেও ধীরে ধীরে নবনির্মিত মন্দিরের অভ্যন্তর সোনায় মুড়ে দেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?