মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ৩০ অক্টোবর ২০২৫ ১০ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ছয় বছর পর হল সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।
প্রসঙ্গত, শুল্কযুদ্ধের মাঝেই বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হলেন দুই দেশের রাষ্ট্রনায়ক। ইতিমধ্যেই দুই রাষ্ট্রনায়ক দ্বিপাক্ষিক বৈঠকেও বসেছেন বলে খবর।
বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে করমর্দন করেন ট্রাম্প এবং জিনপিং। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিনপিংকে প্রশংসায় ভরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা একে অপরকে খুব ভাল করে চিনি। আমাদের সম্পর্ক মজবুত। আশা করছি আমাদের মধ্যে সফল একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। আমরা আজই একটি বাণিজ্যচুক্তিও স্বাক্ষর করতে পারি।’ চীনা প্রেসিডেন্টকে ‘একটি মহান দেশের মহান নেতা’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমরা ইতিমধ্যেই বহু বিষয়ে সহমত হয়েছি। এখনও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী দিনেও আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’ অন্যদিকে, জিনপিং বলেন, ‘চীন এবং আমেরিকা দুই দেশই মহান। বিশ্বের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব।’ শেষবার ২০১৯ সালে জাপানের ওসাকাতে জি–২০ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনায়ক। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
আরও পড়ুন: ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে আমেরিকা! রাশিয়াকে ‘ভয়’ দেখাতেই নির্দেশ ট্রাম্পের? ...
ট্রাম্প আশাবাদী যে জিনপিংয়ের সঙ্গে ভবিষ্যতেও সুসম্পর্ক থাকবে। একই মত পোষণ করেন চীনা প্রেসিডেন্টও। জিনপিংয়ের কথায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দিত। অনেক বছর পর আবার আপনাকে দেখে খুব উষ্ণ অনুভূতি হচ্ছে। আপনার পুনর্নির্বাচনের পর থেকে আমরা তিনবার ফোনে কথা বলেছি, বেশ কয়েকটি চিঠি আদান–প্রদান করেছি এবং ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। আমাদের যৌথ নির্দেশনায়, চীন–মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আমাদের ভিন্ন জাতীয় পরিস্থিতির কারণে, আমরা সবসময় একে অপরের সঙ্গে মুখোমুখি দেখা করি না এবং বিশ্বের দুই শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝেই দ্বন্দ্ব থাকা স্বাভাবিক।’
বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা তাঁর। সেই বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ হবে।
আরও পড়ুন: ওয়ার্ক পারমিট আর অটোমেটিক রিনিউ হবে না, ট্রাম্প প্রশাসনের নির্দেশে কতটা সমস্যায় পড়বেন ভারতীয়রা?
প্রসঙ্গত, শুল্কযুদ্ধের মাঝে ট্রাম্প এবং জিনপিংয়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?