রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৭ অক্টোবর ২০২৫ ২১ : ৩৫Soma Majumder
চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে অনেকেই নিয়মিত সানগ্নাস ব্যবহার করেন। যুগের সঙ্গে দেখা মেলে নিত্যনতুন ফ্যাশনেবল সানগ্লাসের। কিন্তু এই সানগ্লাস পরার অভ্যাস কি আদৌ চোখের জন্য ভাল? এনিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্তভাবে রোদচশমা পরলে উল্টো চোখ ও শরীরের প্রাকৃতিক ভারসাম্যে ব্যাঘাত ঘটাতে পারে।
বিজ্ঞানীরা মনে করেন, মানবদেহের চোখ প্রকৃতিগতভাবে সূর্যের আলোর সঙ্গে মিথস্ক্রিয়ার জন্য তৈরি। যখন আমরা নিয়মিতভাবে সেই প্রাকৃতিক আলোকে আটকাই, তখন শরীরের ভেতরে চলা বহু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। সূর্যালোক শুধু আমাদের দেখার ক্ষমতাকেই নয়, একইসঙ্গে শরীরের শক্তি, হরমোন নিঃসরণ ও ঘুমের ছন্দকেও নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুনঃ আপনি কি ‘পিস্ট্যানথ্রোফোবিয়া’র শিকার? জানেন কী এই রোগ? কী তার উপসর্গ?
বিশেষজ্ঞদের মতে, সূর্যের আলো আমাদের কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় করে, যা শক্তি উৎপাদনের মূল কেন্দ্র। এর ফলে শরীরে সতেজতা, মনোযোগ ও শক্তি ফিরে আসে। তাছাড়া সকালে সূর্যের প্রাকৃতিক আলো চোখে পড়লে শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈব ঘড়ি সঠিকভাবে কাজ করে। ফলে ঘুমের মান উন্নত হয় ও হরমোনের ভারসাম্য বজায় থাকে।

সূর্যালোকের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল মেলানিন উৎপাদন। এই উপাদানটি আমাদের ত্বক ও চোখের জন্য প্রাকৃতিক ইউভি সুরক্ষা দেয়। পর্যাপ্ত সূর্যালোক না পেলে মেলানিনের ঘাটতি দেখা দিতে পারে যা চোখের সংবেদনশীলতা বাড়ায় এবং ত্বককে সহজে পুড়ে যাওয়ার ঝুঁকিতে ফেলে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ কথা মোটেই বলা হচ্ছে না যে সকলকে সারাদিন রোদে থাকতে হবে বা চোখ রক্ষার প্রয়োজন নেই। কিন্তু অতিরিক্তভাবে রোদচশমার উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বিশেষত সকাল ও বিকেলের নরম সূর্যালোক চোখে পড়লে তা শরীরের জন্য উপকারী।
বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শুরুতে অন্তত ১০–১৫ মিনিট রোদে সময় কাটান। তবে দুপুরের তীব্র সূর্যালোক থেকে অবশ্যই চোখ ও ত্বককে সুরক্ষিত রাখুন। আসলে আমাদের শরীর ও প্রকৃতি একে অপরের পরিপূরক। সূর্যকে ভয় না পেয়ে তার আলোকে সঠিকভাবে ব্যবহার করলেই সুস্থ চোখ, ভাল ঘুম আর প্রাকৃতিক শক্তিতে ভরপুর এক জীবন পাওয়া সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?