শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ অক্টোবর ২০২৫ ১৮ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ইউনিভার্সিটির ছাত্রীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় নাটকীয় মোড়। এবার ছাত্রীর ওপর অ্যাসিড হামলায় মূল অভিযুক্তের স্ত্রী পাল্টা অভিযোগ দায়ের করলেন ছাত্রীর বাবার বিরুদ্ধে। তাঁর দাবি, দিনের পর দিন ওই ছাত্রীর বাবা তাঁকে ধর্ষণ করে হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল দিল্লির অশোক বিহার এলাকায় লক্ষ্মীবাই কলেজের সামনে দ্বিতীয় বর্ষের ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়ে মারে তিন ব্যক্তি। তিনজনের মধ্যে মূল অভিযুক্ত ছাড়াও ইশান ও আরমান নামের আরও দুই যুবক রয়েছে। ছাত্রীকে ঘিরে ধরে উত্যক্ত করতে শুরু করে তারা। খানিকক্ষণ বচসার পরেই তার ওপর অ্যাসিড ছুড়ে মারে এক যুবক।
অ্যাসিড হামলার সময়েই দ্রুত দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন তরুণী। অ্যাসিডের ছোঁয়া তাঁর দুই হাত পুড়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ইশান ওই অ্যাসিডের বোতল সঙ্গে নিয়ে এসেছিল। তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারে আরমান। জানা গেছে, মোটরবাইক করে তরুণীর পিছু নিচ্ছিল ওই তিন যুবক। মূল অভিযুক্ত মুকুন্দপুর এলাকার বাসিন্দা। সেই এলাকায় তরুণীও থাকেন। মূল অভিযুক্তের সঙ্গে গিয়েছিল ইশান ও আরমান।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অ্যাসিড হামলার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি হন আক্রান্ত তরুণী। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তরুণীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাঁর আঘাত গুরুতর নয়।
জানা গেছে, মূল অভিযুক্ত গত কয়েকদিন ধরেই তরুণীর পিছু নিচ্ছিল। রাস্তায় তাঁকে উত্যক্ত করত। ঘটনার পর থেকে তিন অভিযুক্তই পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই মূল অভিযুক্তের স্ত্রী আক্রান্ত তরুণীর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
মূল অভিযুক্তের স্ত্রীর দাবি, আক্রান্ত তরুণীর বাবার সঙ্গে গত কয়েক মাস আগে তিনি কাজ করতেন। সেই সময় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াতে বাধ্য করেন তাঁকে। ধর্ষণের শিকার হয়েছেন একাধিকবার। তাঁর অশ্লীল ভিডিও, ছবি তুলে তার ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন। তরুণীর পরিবার জানিয়েছে, কাজের সূত্রে তাঁর বাবা বাইরে রয়েছেন। এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। অ্যাসিড হামলার ঘটনার জন্য মিথ্যে অভিযোগ জানাচ্ছেন তিনি বলেই দাবি পরিবারের।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে অ্যাসিড হামলার ঘটনা এবং মূল অভিযুক্তের স্ত্রীর ধর্ষণের অভিযোগটি, একযোগে খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই দিল্লি পুলিশকে চিঠি দিয়ে মূল অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?