শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নভেম্বরের শুরুতেই বাংলায় বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা, কী প্রক্রিয়ায় হবে এসআইআর? জানুন বিস্তারিত

কৌশিক রয় | ২৭ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিল, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বিএলও-রা। প্রথম দফার এই প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে সেখানকার ভোটদাতাদের সূচি সোমবার রাত ১২টা থেকেই ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। সেই সূচিতে যাঁদের নাম, তাঁদের ইনুমারেশন ফর্ম দেওয়া হবে। কী প্রক্রিয়ায় চলবে এই এসআইআর?

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানান, এসআইআরের সময়ে প্রথমে আবেদন পত্র ইনুমারেশন ফর্ম প্রিন্ট করা হবে। এর আগে শেষবার ২০০২ সালে এসআইআর হয়েছিল। সেই সূচিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের আর কোনও কাগজ দিতে হবে না।

কারওর নিজের নাম না থাকলেও বাবা-মায়ের নাম থাকে, তা হলেও আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে এই ‘ম্যাচিং’ ভোটাররা নিজেরাই করতে পারবেন। যদি নাম না থাকে তখন তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই নথি হিসেবে দেওয়া যাবে:

১. কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র

২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি

৩. জন্ম শংসাপত্র

৪. পাসপোর্ট

৫. মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র

৬. রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র

৭. ফরেস্ট রাইট সার্টিফিকেট

৮. জাতিগত শংসাপত্র

৯. কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার

১০. স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার

১১. জমি অথবা বাড়ির দলিল

জানানো হয়েছে, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে শুধু আধার কার্ড দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। আধার কার্ডের সঙ্গে ওপরের এই ১১টি নথির যে কোনও একটি দিতে হবে।

জানানো হয়েছে, প্রত্যেক বাড়িতেই যাবেন বিএলও। যদি প্রথম বারে কাজ না হয় সেক্ষেত্রে ওই ভোটদাতার বাড়িতে সর্বোচ্চ তিন বার যাবেন এক জন বিএলও। যে ভোটারদের পড়তে বা লিখতে সমস্যা রয়েছে, তাঁদের সাহায্য করবেন বিএলওরা।

যাঁরা রাজ্যের বাইরে থাকেন বা যাঁরা প্রবাসী তাঁদের জন্য অনলাইনেও ফর্ম ভরার ব্যবস্থা রয়েছে। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা প্রথমে জেলাশাসককে জানাতে পারবেন। তারপর সংশোধনী ক্ষেত্রে ফর্ম ৬, ফর্ম ৭ অথবা ফর্ম ৮ পূরণ করতে পারবেন।

এসআইআর চলাকালীন এক একজন বুথ লেভেল অফিসার দায়িত্ব নেবেন ১০০০ জন ভোটারের। প্রত্যেক বিধানসভার দায়িত্বে থাকবেন একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। তাঁর সঙ্গে থাকবেন বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানান, একটি বিধানসভা কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ ভোটগ্রহণ কেন্দ্র থাকে। সব কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকছেন। তাঁর অধীনে কাজ করবেন বিএলওরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া