শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ অক্টোবর ২০২৫ ১৭ : ২৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক সরকারি আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সোমবার নাহারলাগুন থানায় নিজেই আত্মসমর্পণ করেন ওই আধিকারিক। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর অনুযায়ী ১৯ বছর বয়সী গমচু ইয়েকারকে যৌন হেনস্থা করেন তিনি। পাশাপাশি আর এক সরকারি কর্মী লিকওয়াং লোওয়াংয়ের আত্মহত্যার জন্যেও তাঁকে দায়ী করা হয়।
জানা গিয়েছে, ইয়েকারের লেখা সুইসাইড নোটে পোতম ও লোওয়াংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ছিল। এই ঘটনার পরই ইয়েকারের বাবা তাগোম ইয়েকার, ওই দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমে পোতম একটি বিবৃতি দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ 'ভিত্তিহীন' বলেছেন এবং অস্বীকার করেছেন। খবর অনুযায়ী, গত ২৩ অক্টোবর সকালে ইয়েকার আত্মহত্যা করেন।
জানা গিয়েছে, অভিযুক্ত 'পাবলিক ওয়ার্ক' বিভাগে কর্মী হিসাবে কাজ করতেন। ইয়েকার তাঁর নোটে জানিয়েছিলেন, পোতম যখন ইটানগরের ডেপুটি কমিশনার (২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে) ছিলেন, তখন তিনি তাঁকে এই চাকরিটি দেন। ইয়েকারের সুইসাইড নোটে আরও উল্লেখ ছিল যে, যৌন নির্যাতনের শিকার হওয়ার পর তিনি এইচআইভি-তে আক্রান্ত হন। এরপর অভিযুক্ত আধিকারিকরা তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন।
নোটে ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তাঁরা ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেননি। উল্টে তাঁরা ইয়েকারকে 'তাঁর জীবন নষ্ট করে দেওয়ার' হুমকিও দিতেন। পুলিশ জানিয়েছে, ইয়েকার ও লোওয়াং উভয়েরই ময়নাতদন্ত করা হয়েছে। পাশাপাশি ইয়েকারের এইচআইভি পরীক্ষাও করা হয়। বর্তমানে এই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা চলছে। জানা গিয়েছে সুইসাইড নোটে লোওয়াংয়ের নাম আসার পরই লোওয়াং নিজেকে গুলি করে আত্মঘাতী হন।
প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী অভিযুক্ত পোতম দিল্লি সরকারের 'পাবলিক ওয়ার্ক' বিভাগের বিশেষ আধিকারিক ছিলেন। এদিকে, ইয়েকার তাঁর নোটে পোতম ও লোওয়াংয়ের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ও অন্যান্য 'অনৈতিক কার্যকলাপের' সঙ্গে যুক্ত থাকার অভিযোগও করেন। এই ঘটনায় ইয়েকারের পরিবার এখন ন্যায্য বিচারের দাবিতে প্রকাশ্যে বিক্ষোভ শুরু করেছে। ঘটনার জেরে রাজধানীর বেশ কিছু অংশে ইতিমধ্যেই চরম উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, ইয়েকারের দেহ তাঁর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়। এক প্রতিবেশী দেখেন দরজা খোলা। সেই সময়ে ভিতরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এরপর ঘটনা জানাজানি হয়। বর্তমানে ইটানগরের মহকুমা পুলিশ আধিকারিক কেঙ্গো ডিরচির নেতৃত্বে একটি বিশেষ দল এই মামলার তদন্ত করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?