শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৭ অক্টোবর ২০২৫ ০৯ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সর্ষের মধ্যেই ভূত, কোনও কাজ না করেই দু'টি বেসরকারি সংস্থা থেকে ৩৭.৫৪ লক্ষ টাকা 'বেতন' পেয়েছেন রাজস্থানের তথ্যপ্রযুক্তি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, প্রদ্যুম্ন দীক্ষিতের স্ত্রী! প্রদ্যুম্ন দীক্ষিতে বিরুদ্ধে বড় মাপের আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন রাজস্থানের দুর্নীতি দমন বিভাগের (এসিবি) তদন্তকারীরা।
অভিযুক্ত প্রদ্যুম্ন দীক্ষিত তাঁর সরকারি পদের ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্ত্রীকে 'ওরায়নপ্রো সলিউসনস' এবং 'ট্রিগ্রিন সফটওয়্যার' নামে দু'টি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় যুক্ত করেন বলে দাবি রাজস্থানের দুর্নীতি দমন বিভাগের (এসিবি) তদন্তকারীদের। সংস্থাগুলি তাঁকে নিয়মিত বেতন হিসাবে বিপুল অঙ্কের অর্থ দিত। তদন্তে জানা গিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে এই দুই সংস্থা ওই মহিলার নামে পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৩৭,৫৪,৪০৫ টাকা 'বেতন' হিসেবে দিয়েছে।
কী কাজ করতেন অফিসারের স্ত্রী?
কাজ তো দূরের কথা, ওই মহিলা দু'টি সংস্থার অফিসে একবারও যাননি বলে তদন্তে উঠে এসেছে। তা হলে কেন তাঁকে ওই টাকা দেওয়া হল? এসিবি-র তদন্তকারীদের সন্দেহ, এটা ছিল মূলত ঘুষের টাকা। যা স্ত্রীর বেতনের আড়ালে দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, প্রদ্যুম্ন দীক্ষিতকে। যাতে তিনি তাঁর প্রভাব খাটিয়ে ওই সংস্থা দু'টিকে সরকারি টেন্ডার পাইয়ে দেন।
২০২৪ সালে আদালতের নির্দেশে চলতি বছরের জুলাইয়ে এসিবি এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ওই দুই সংস্থাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ধরনের আর্থিক লেনদেনের পিছনে ওই সরকারি অফিসারের ভূমিকা এবং দুর্নীতিতে তাঁর সম্ভাব্য যোগসাজশের দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- কানপুরে নৃশংস হামলা যুবকের ওপর, আঙ্গুল কাটা, নাড়িভুঁড়ি বেরিয়ে আসা অবস্থায় উদ্ধার!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?