শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | খেলার ছলে নাবালিকাকে কোলে বসিয়ে যৌন হেনস্থা বৃদ্ধের! প্রকাশ্য দিবালোকে মোদির রাজ্যে শিউরে ওঠা দৃশ্য

পল্লবী ঘোষ | ২৬ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আবারও গুজরাটে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। এবার প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধের যৌন লালসার শিকার এক নাবালিকা। খেলার অজুহাতে নাবালিকাকে কোলে বসিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের বিরুদ্ধে। তিনদিন পেরিয়ে যাওয়ার পরেও অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জামনগর শহরের আপনা বাজার এলাকায়। একটি দোকানের সামনে প্রকাশ্যে এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে এক বৃদ্ধ। 

 

জানা গেছে, ওই এলাকায় দিনের বেলায় কয়েকজন শিশু, নাবালিকা একসঙ্গে খেলাধুলা করছিল। হঠাৎ ওই বৃদ্ধ এসে শিশুদের সঙ্গে খেলাধুলা করবে বলে আবদার করে। খানিকক্ষণ তাদের সঙ্গে খেলাধুলার পর একটি দোকানের সামনে সে বসে পড়ে। তখনই ওই নাবালিকাকে ডাকে নিজের কাছে। এরপর কোলে বসিয়ে নাবালিকার শ্লীলতাহানি করে। যে মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কোলে বসিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করতে শুরু করে ওই বৃদ্ধ। অস্বস্তিতে ছটফট করতে থাকে ওই নাবালিকা। বিষয়টি নজরে পড়ে নাবালিকার এক বন্ধুর। সঙ্গে সঙ্গে সে ছুটে এসে নাবালিকাকে উদ্ধারের চেষ্টাও করে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তরুণ ঘটনাটি দেখেন। তিনিই নাবালিকাকে উদ্ধারের জন্য ছুটে আসেন। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়াতেই ওই বৃদ্ধ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

 

নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনাটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গুজরাটে নারী নিরাপত্তা নিয়েও প্র্শ্ন তুলেছেন নেটিজেনরা। দিনের আলোয় নাবালিকাদের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলে, রাতের অন্ধকার যে কতটা বিপজ্জনক তার ঘিরেও আশঙ্কা প্রকাশ করেছেন বহু মানুষ। গুজরাট পুলিশ ও জামনগর পুলিশকে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন সকলে। 

 

আরও পড়ুন: দুই সন্তানের মায়ের দিকে নজর! বিবাহিত যুবতীর সঙ্গে মাখো মাখো প্রেম, খুঁটিতে বেঁধে যুবককে মারতে মারতেই শেষ করল পরিবার

 

প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই গুজরাটে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। মধ্যরাতে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার ৫০ বছরের এক বিধবা প্রৌঢ়া। গণধর্ষণের অভিযোগ উঠেছে পূর্ব পরিচিতদের বিরুদ্ধেই। ঘটনার এক সপ্তাহ পর আসল ঘটনা প্রকাশ্যে এল। ২৪ ঘণ্টায় লাগাতার গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে গুজরাটের গির সোমনাথ জেলার উনা শহরে। ৫০ বছর বয়সি এক বিধবা প্রৌঢ়া গণধর্ষণের শিকার হন। ২৪ ঘণ্টায় লাগাতার তিন যুবকের যৌন লালসার শিকার হন তিনি। তিন অভিযুক্তই পেশায় মৎস্যজীবী। বুধবার তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিধবা প্রৌঢ়া। তাঁর পরিবারের সদস্যরাই তাঁকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে চিকিৎসকদের জানান, গত সপ্তাহে গণধর্ষণের শিকার হয়েছেন সম্প্রতি। সেই হাসপাতালের চিকিৎসকরা এরপর পুলিশে বিষয়টি জানান। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। 

 

নির্যাতিতা সেদিন নববন্দর মেরিন থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তিনজনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দশ‌ বছর আগে প্রৌঢ়ার স্বামী মারা যান। তারপর থেকে একাই রোজগার করে সংসার চালান। শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। 

 

পুলিশকে নির্যাতিতা প্রৌঢ়া জানান, এক সপ্তাহ আগে মান্ডভি চেকপোস্ট থেকে গ্রামের দিকে ফিরছিলেন।‌ রাতে কোনও যানবাহন পাননি। তখনই ওই তিন অভিযুক্ত বাইকে করে যাচ্ছিল। প্রৌঢ়ার সামনে বাইক নিয়ে পথ আটকায় তারা। তিনজনেই নির্যাতিতার পূর্ব পরিচিত ছিল। বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতেই প্রৌঢ়া রাজি হয়ে যান। 

 

বাইকে চড়ার পর খানিকটা যাওয়ার পরেই প্রৌঢ়াকে নিয়ে তিন যুবক নির্জন একটি জায়গায় চলে যায়। সেখানে প্রথমে তিনজনে ধর্ষণ করে তাঁকে। এরপর এক অভিযুক্তের বাড়িতে নিয়ে গিয়ে আবারও গণধর্ষণ করে প্রৌঢ়াকে। পরদিন বাড়িতে পৌঁছে দেওয়ার পরেও ক্রমাগত হুমকি দেয়। বিষয়টি বাইরে ফাঁস করলেই আবারও ধর্ষণের হুমকি দিয়েছিল প্রৌঢ়াকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া