বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Durga Puja: ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন দুর্গাপূজা

Riya Patra | ২৫ অক্টোবর ২০২৩ ২২ : ৫১Riya Patra
নিতাই দে, আগরতলা: শান্তিপূর্ণভাবে শেষ হল ত্রিপুরার দুর্গাপূজা। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। জনগণের দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যা থাকলেও পুজোর চার দিন বেশ খোশমেজাজে কাটিয়েছে ত্রিপুরাবাসী। এরমধ্যে এবছর দর্শনার্থীদের নজর কেড়েছে বড় বাজেটের পূজা মন্ডপগুলি। দক্ষিণ ত্রিপুরার সাবরুমের সর্বপ্রাচীন দৌত্যেশ্বরী কালী মন্দির পুজোও নজর কেড়েছে। নবদুর্গা নিয়ে মহালয়ার দিন থেকে মায়ের আরাধনা শুরু হয় এখানে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন ছিল এই বছরের পূজোয়। আধা সামরিক বাহিনীও ছিল। দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে গোটা রাজ্যে । রাজ্যের প্রত্যেকটি জেলায়, মহকুমায় দুর্ঘটনাজনিত কিছু ঘটনা ঘটেছে । কিন্তু আইনশৃঙ্খলা ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রনে। প্রত্যেকটি জেলায়, মহকুমায় পুলিশ প্রশাসন অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করেছেন পূজোর দিনগুলোতে। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। রাজধানীর আগরতলা সহ রাজ্যের প্রত্যেকটি থানা এলাকায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং আরক্ষা দপ্তরের প্রতিটি কর্মীকে কুর্নিশ জানিয়েছেন । মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে রাজ্যের জাতি উপজাতিদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা । এই উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য রাজ্যের সকল অংশের জনগনকে আন্তরিক ধন্যবাদ জানাই।' পাশাপাশি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা যাঁরা এই দুর্গাপূজার সময়ে নিজের পরিবার পরিজন থেকে দূরে থেকে এতোবড় আয়োজনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে সাহায্য করেছেন তাদের কুর্নিশ জানিয়েছেন। এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলায় দশমীর দিন বাংলাদেশের রামগড়ের দক্ষিণেশ্বর কালীবাড়ি দুর্গাপূজা একটি শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে এসছে। প্রতি বছরের মতো এবারও তারা সাবরুম ফেনী নদীতে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান করেন। এই প্রতিমা নিরঞ্জনের ভারত-বাংলাদেশ হাজার হাজার দর্শক নদীর পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন। বুধবার সন্ধেতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মেলার মাঠে দশমী উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের শারদীয়ার দুর্গাপূজার সমাপ্তি হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া