মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৬ অক্টোবর ২০২৫ ১৪ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুধুই কি সৌজন্য সাক্ষাৎ নাকি তার আড়ালে অন্য কোনও উদ্দেশ্য? শনিবার রাতে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির (CJCSC) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ঢাকায় রাষ্ট্রীয় ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন।
আর তারপরেই প্রশ্ন উঠছে এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি পাকিস্তানের কোনও নতুন চাল। তবে এই সাক্ষাৎ নিয়ে বাংলাদেশের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দুই দেশের দুই শীর্ষকর্তার মধ্যে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষার ক্ষেত্রে একে অপরের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। মির্জা জানিয়েছেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরকে সহযোগিতা করবে।’
তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌপথ ইতিমধ্যেই চালু হয়েছে, এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা–করাচি বিমানপথও চালু হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে জানিয়েছেন মির্জা।
দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে জেনারেল মির্জা বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এই সহযোগিতাকে আরও শক্তিশালী করতে আগ্রহী।’

আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের ক্রমবর্ধমান উত্তেজনা কমানো কতটা প্রয়োজনীয় সেই প্রসঙ্গও উঠে আসে। পাশাপাশি উভয় পক্ষই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ও ভুয়ো সংবাদ ছড়িয়ে দুই দেশের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন।
মহম্মদ ইউনুস বলেন, ‘ভুয়ো সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে দুই দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেওয়া অত্যন্ত জরুরি।’
দুই দেশের শীর্ষকর্তার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার।
আরও পড়ুন: ছিলেন গম্ভীরের ডানহাত, এবার তিনিই ‘সর্বেসর্বা’, কেকেআরের নতুন হেড কোচ এই তারকা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?