শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৬ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ফের নৃশংস হত্যাকাণ্ড। বিবাহিত যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে খুন করল প্রেমিকার বাবা ও ভাই। যে ঘটনায় শিউরে উঠেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে বিদার জেলায়। ২৭ বছর বয়সি যুবকের নাম বিষ্ণু। তিনি মহারাষ্ট্রের নান্দেদ জেলার বাসিন্দা ছিলেন।
যে যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বিষ্ণু জড়িয়ে পড়েছিলেন, সেই পরিবারের সদস্যরাই তাঁকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন। চিনতাকি গ্রামের থানায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এফ আই আর দায়ের করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই সময় অচৈতন্য অবস্থায় ছিলেন তিনি। তড়িঘড়ি করে প্রথমে চিনতাকি সরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যায় পুলিশ। এরপর বিদার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর অভিযুক্ত একাধিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় বিষ্ণুর মা জানিয়েছেন, গত এক বছর ধরে পূজা নামের এক বিবাহিত যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন তিনি। পূজার দুই সন্তান রয়েছে। স্বামীকে ছেড়ে পূজা বিষ্ণুর সঙ্গেই থাকতে শুরু করেন গত কয়েক মাস ধরে। যা যুবতীর পরিবারের সদস্যরা জানতেন। এক মাস আগে বাবার বাড়িতে গিয়েছিলেন পূজা। গত মঙ্গলবার পূজার গ্রামে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিষ্ণু।
হনুমান মন্দিরের সামনেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় পূজার বাবা, ভাই বিষ্ণুকে টেনে হিঁচড়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হেনস্থা শুরু করে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে খুঁটিতে বেঁধে মারধর করতে শুরু করে তারা। গুরুতর আহত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাহায্যের জন্য চিৎকার করেন তিনি। এরপর গ্রামবাসীরাই পুলিশে খবর দেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহ। তার জেরেই ভয়াবহ হেনস্থার শিকার হলেন এক যুবতী। দুই যুবকের সঙ্গে তাঁকে হাতেনাতে ধরেই আত্মীয়দের আশঙ্কা হয়েছিল, যুবতী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহেই তিনজনকে বেধড়ক মারধর করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ওই জেলার কয়েকজন গ্রামবাসী এক মহিলা ও দুই যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ভয়ঙ্কর হেনস্থার শিকার হন ওই মহিলা ও দুই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের এক বিবাহিত যুবতী দুই যুবকের সঙ্গে বাইকে চেপে জশিপুর মার্কেটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই পরিবারের সদস্যরা দেখেন বিবাহিত ওই যুবতী দুই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তার থেকেই অশান্তি শুরু হয়। যুবতীর পরিবারের সন্দেহ, ওই দুই যুবকের মধ্যে একজনের সঙ্গে বিবাহিত যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন।
এরপরই তিনজনকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা একটি ইলেক্ট্রিক পোলে বেঁধে ফেলেন। দুই যুবক ও ওই বিবাহিত যুবতীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। পথচলতি কয়েকজন লোক সেই মুহূর্তে ভিডিও করেন। জানা গেছে, ওই বিবাহিত যুবতীর দুই সন্তান রয়েছে। তাঁর কাকা ও কয়েকজন আত্মীয় যুবতীকে ওই যুবকদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁদের সন্দেহ হয়েছিল, যুবতী নিশ্চয়ই কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এদিকে ওই দুই যুবক নাকি যুবতীর ভাইয়ের মতো ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে জশিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, যুবতীর স্বামী ও এক যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?