শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুখ রক্ষায় মরিয়া ট্রাম্প, রাশিয়া থেকে এদেশের তেল কেনা নিয়ে নিজেই যা দাবি করে বসলেন, হাসছে ভারত!

রিয়া পাত্র | ২৬ অক্টোবর ২০২৫ ১৩ : ১৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া ভারত থেকে তেল কেনে, সেটাই মূল ক্ষোভের কারণ। এই কারণ দেখিয়ে ভারতের উপর বিপুল অঙ্কের শুল্ক আরোপ করেছে মার্কিন মুলুক। এবার আরও বড়  দাবি মার্কিন প্রেসিডেন্টের। দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে ভারত। দিন কয়েক আগেও এই মন্তব্য করেছিলেন তিনি। দীপাবলির আগে তিনি জানিয়েছিলেন, ভারত রাশিয়া থেকে আর বেশি পরিমাণে তেল কিনবে না বলেই দাবি করেছে। ট্রাম্পের বক্তব্য ছিল, ভারতের প্রধানমন্ত্রী তাঁকে  আশ্বস্ত করেছেন, রাশিয়া থেকে তেল না কেনার বিষয়ে। 

 ঠিক একই দাবি করলেন ফের। এশিয়ান সামিট-এ এসে ফের দাবি করলেন, ভারত আর রাশিয়া থেকে আগের মতো তেল কিনবে না। যদিও ভারত ট্রাম্পের এই বক্তব্য সমর্থন করেনি। ট্রাম্পের আগের মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্র জানিয়েছিল, এক্ষত্রে অগ্রাধিকার পাবে দেশের জাতীয় স্বার্থ এবং ভারতীয় ভোক্তাদের চাহিদা। একই সঙ্গে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বিদেশমন্ত্রণালয় দুই নেতার মধ্যে কোনও 'টেলিফোন কথোপকথন'-এর বিষয়ে অবগতই নয়। 

আরও পড়ুন: '৮ মাসে ৮টা যুদ্ধ থামিয়েছি', পাক-আফগান দ্বন্দ্ব তুড়ি মেরে সমাধান করতে পারেন! এবার নয়া স্ট্র্যাটেজি ট্রাম্পের?...


রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।  উচ্চ শুল্ক এবং নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয়ের কারণে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন, একথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন আগেও।  এর মাঝেই জল্পনা ছিল, ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার পোল কেনা নিয়ে আলোচনা করবেন কি না। সাংবাদিকরা এই প্রশ্ন করলে, মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান, 'আমি হয়তো আলোচনা করছি।' ভারতের রাশিয়া  থেকে তেল কেনার প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা জানেন, ভারত আমাকে জানিয়েছে তারা বন্ধ করতে চলেছে, যদিও এটি একটি প্রক্রিয়া, একদিনে দুম করে বন্ধ করা যায় না।' বছরের শেষ নাগাদ ভারত ৪০ শতাংশ তেল ক্রয় কমিয়ে দেবে বলেও দাবি করেছেন তিনি। 

এর আগে তিনি দাবি করেন, আট মাসে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন, অর্থাৎ গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন তিনি। তাঁর মুখে এবার পাক-আফগান যুদ্ধ থামানোর বার্তা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেশ কিছুদিন আগে শুরু হওয়া পাক-আফগান যুদ্ধের সমাধান হতে চলেছে শ্রীঘ্রই এবং তাঁর মধ্যস্থতাতেই। তিনি চাইলেন নাকি তুড়ি মেরে অবসান ঘটাতে পারেন যাবতীয় দ্বন্দ্বের, দাবি তেমনটাই। পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের প্রশস্তিও শোনা যায় তাঁর মুখে। ট্রাম্প এদিন দু' জনের নাম উল্লেখ করে বলেন, তাঁরা চমৎকার মানুষ। তিনি নিশ্চিত, যুদ্ধ থামবে শ্রীঘ্রই। 

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, কুয়ালালামপুরে ৪৭তম দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতারা রবিবার দুই দেশের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এবং সেই চুক্তি সাক্ষরেও হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাক্ষরকে, 'দক্ষিণ-পূর্ব এশিয়ার সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন' বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার সীমান্ত বরাবর অঞ্চল কেন্দ্র করে বিবাদ দীর্ঘদিনের। কয়েক দশকে বারবার উত্তপ্ত হয়েছে এলাকা। সাক্ষরিত চুক্তিতে থাইল্যান্ডের ১৮ জন বন্দি কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেওয়া এবং উভয় পক্ষকে সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্র অপসারণ শুরু করার বিষয়টি রয়েছে বলে জানা গিয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া