শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৫ অক্টোবর ২০২৫ ২০ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে তিন বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক বোনের। বাড়িতে কাউকে না জানিয়ে পালিয়েও যাচ্ছিলেন। হাতেনাতে ভরা রাস্তায় দু'জনকে ধরলেন দাদা। এরপরই নাটকীয় মোড়। ভরা রাস্তায় তুমুল অশান্তি দাদা ও বোনের। সম্পর্ক নিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ইট দিয়ে মাথায় আঘাত করে ভালবাসার প্রমাণ করতে উঠেপড়ে লাগলেন তরুণীর প্রেমিক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের মাঙ্গলৌর হাইওয়েতে। বিকেলবেলায় যেন সিনেমার দৃশ্য ভরা রাস্তায়। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন বোন। হাতেনাতে দু'জনকে ধরে ফেলেন তরুণীর দাদা। এরপরই ভরা রাস্তায় তুমুল অশান্তি। হাতাহাতি। যা দেখার জন্য ভিড় জমে যায় পথচলতি মানুষের। কেউ কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
ভিডিওটি দেখা গেছে, একটি খাবার দোকানের বাইরে দাদা আর বোনের তুমুল বচসা চলছে। পথচলতি কয়েকজন মানুষ দু'জনকেই থামানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের তোয়াক্কা না করেই দাদা ও বোনের কথা কাটাকাটি চলতেই থাকে। একটা সময়ের পর দোকানের মালিক বাইরে এসে চেঁচামেচি করে তাঁদের তাড়িয়ে দেন। ব্যাগ নিয়ে এলাকা থেকে বেরিয়ে যেতে বলেন।
কিন্তু কী নিয়ে ঝামেলা? জানা গেছে, ওই তরুণী ও তাঁর প্রেমিকের তিন বছরের সম্পর্ক রয়েছে। বাড়িতে কেউ এই সম্পর্ক মেনে নেবেন না, আশঙ্কা থেকেই দু'জনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছিলেন তরুণীর দাদা। যেদিন প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা ছিল, সেদিন বিকেলে ভরা রাস্তায় বোনের পথ আটকে অশান্তি শুরু করেন দাদা।
আরও পড়ুন: ছট পুজোয় আরও সস্তা সোনা? একদিনেই দামে বিরাট হেরফের, দেখে নিন কলকাতায় ২২ ক্যারাটের দাম কত
তরুণীর দাদার দাবি, এভাবে বাড়ির কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়া যাবে না। দু'টি উপায় রয়েছে। এক, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিয়ে করতে হবে। নয়ত বিচ্ছেদের পথেই হাঁটতে হবে। কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া যাবে না। দাদা ও বোনের এই ঝামেলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তরুণীর প্রেমিক। চাপ সহ্য করতে না পেরে, ইট দিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করেন।
Drama on Mangalore Highway, Haridwar: Girlfriend stopped by brother from leaving with boyfriend. Boyfriend hit himself with a brick. Brother claims 3-yr illicit relationship, demands marriage or breakup. pic.twitter.com/LJd3TqM0H4
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 24, 2025
ভিডিওর ক্যাপশনে লেখা, 'দাদা ও বোনের অশান্তি হরিদ্বারের মাঙ্গলৌর হাইওয়েতে। প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে যাওয়া আটকে দিতে যান দাদা। প্রেমিক তরুণ ইট দিয়ে নিজের মাথায় আঘাত করেন। দাদার মতে, তিন বছর ধরে তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। বিয়ে নয়ত বিচ্ছেদের দাবি করেছেন তরুণীর দাদা।'
এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে গেছে পোস্টটি। একজন লিখেছেন, 'দাদা একজন অভিভাবক। বোনের মঙ্গলের জন্য ঠিক দাবিই তো করেছেন। সম্পর্ক ভাঙতে তো জোর করেননি।' আরেকজন লিখেছেন, 'অতীতে হাত কেটে ভালবাসার প্রমাণ দিতেন। এখন মাথায় আঘাত করে ভালবাসার প্রমাণ দিতে হয়।' এক তরুণ লিখেছেন, 'প্রেমানন্দ জি মহারাজ ঠিক কথাই বলেন, একজন সঠিক মানুষ বেছে বিয়ে করে নিন। উল্টোপাল্টা সম্পর্কের জালে আর জড়াবেন না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?