শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৫ অক্টোবর ২০২৫ ১৮ : ৩২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর বয়সী এক তরুণীকে লিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়, এরপর তাকে মাদক খাইয়ে টানা চার দিন ধরে গণধর্ষণ করা হয়। ভয়াবহ ঘটনা বিজেপি শাসিত উত্তর প্রদেশে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিএনএসের ১২৭(২)/৭০(১)/৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই জন, জুনেইদ এবং অংশুমান মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বেরিয়ে এক অটোয় চড়েছিলেন মাদিয়াওনের এক কিশোরী। পথ হারিয়ে ফেলেন অটো চালক। এরপরই খুররমনগর এলাকায় নেমে পড়েন তিনি। এদিকে, রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে গাড়িতে তুলে নেওয়ার প্রস্তাব দেন এক গাড়িতে থাকা দুই পুরুষ ও এক মহিলা। প্রস্তাব নাকচ করে দিলে জোর করে গাড়িতে তোলেন তাঁরা। এরপরই শুরু হয় নৃশংস অত্যাচার। চার দিন ধরে একের পর এক ধর্ষণের শিকার হন ওই ১৮ বছরের কিশোরী। শেষ পর্যন্ত ধর্ষকেরা তাঁকে রেখে আসে কুরসি রোডের কাছে। এরপরই আত্মীয়দের খবর দিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
বিবাদের জেরে গত ১৫ অক্টোবর বাড়ি ছাড়েন ওই কিশোরী। এরপর চিনহাটের কাছে এক বন্ধুর সঙ্গে কিছু সময় কাটান তিনি। ফেরার সময় অটোরিয়েকশায় চড়েন তিনি। কিন্তু ভুল পথে চলে যান অটো চালক। এদিকে, খুররমনগর এলাকায় গন্তব্যে পৌঁছানোর আগেই নেমে পড়েন তিনি। এরপর সেখানে একটি গাড়ি থামে। গাড়িতে ছিলেন দুই পুরুষ ও এক মহিলা। তাঁরা ওই কিশোরীকে গাড়িতে উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব নাকচ করতেই জোর করে গাড়িতে তুলে নেন তাঁরা। পরে এক গ্লাস চা খাওয়ানো হয় তাঁকে। ওই চায়েই মেশানো ছিল নেশাদ্রব্য। এরপর মাঝপথে নেমে যান ওই মহিলা। বাকি দুই পুরুষ তাঁকে নিয়ে যান এক ফ্ল্যাটে। সেখানে আনশুমান ও জুনেইদ নামের ওই দুই যুবক গণধর্ষণ করেন তাঁকে। পরে সেখানে পৌঁছায় তৃতীয় এক যুবক শিবাংশ। সেও ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের সময় নাম ধরে একে অপরকে ডাকছিলেন অংশুমান, জুনেইদ ও শিবাংশ। এরপর অংশুমান ও শিবাংশ ফ্ল্যাট থেকে চলে গেলে জুনেইদ ওই কিশোরীকে নিয়ে যায় অন্য এক বাড়িতে। সেখানে তাঁকে চার দিন আটকে রেখে বারবার ধর্ষণ করে জুনেইদ। অবশেষে ১৮ অক্টোবর কুরসি রোডের কাছে তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় জুনেইদ।
আহত ওই কিশোরী এরপর এক বন্ধুর বাড়িতে পৌঁছান। সেখান থেকে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। এদিকে, ১৫ অক্টোবর থেকেই নিখোঁজ ওই কিশোরীর পরিবার পুলিশে গণিযোগ করেছিলেন। প্রথমে চুপ থাকলেও পরে জুনেইদের হুমকির পরই পরিবারকে সব কথা জানান তিনি। বিএনএসের ধারার ১২৭(২)/৭০(১)/৩৫১(৩) নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এনামে অংশুমান ও জুনেইদকে গ্রেপ্তার করা হয়েছে। অংশুমান আইনের ছাত্র এবং জুনেইদ ছুতোরের কাজ করেন। ধর্ষণের ঘটনায় এখনও পলাতক রয়েছেন শিবাংশ ও ওই মহিলা।
Lucknow, UP | An 18-year-old girl was abducted on the pretext of offering a lift, drugged and gangraped for four days. On the basis of the complaint submitted by the victim, a case has been registered under sections 127(2)/70(1)/351(3) of the BNS. Two accused, Junaid and Anshuman… pic.twitter.com/yEQjjkBrHN
— ANI (@ANI) October 25, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?