শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘণ্টার পর ঘণ্টা স্নানঘরে দুই বোন, কোনও সাড়াশব্দ নেই কেন? দরজা ভেঙে ভিতরে ঢুকলেন বাবা, দৃশ্য দেখেই জ্ঞান হারালেন

পল্লবী ঘোষ | ২৫ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্নানঘরে স্নান করতে ঢুকে মর্যমান্তিক পরিণতি হল দুই বোনের। একসঙ্গে দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে পড়লেন তাঁরা। বাথরুমেই ছিল গ্যাস গিজার। সেই গিজারের গ্যাস লিক করে গিয়েছিল, তাঁদের অজান্তেই। সেই দূষিত গ্যাস শরীরে ঢুকতেই মর্মান্তিক পরিণতি হল তাঁদের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহীশূরে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ২৩ বছরের গুলফাম ও ২০ বছরের সিমরান তাজ নামের দুই তরুণীর মৃত্যু হয়েছে। বাথরুমে গিজার থেকে এলপিজি গ্যাস লিক করেছিল। সেই গ্যাস শরীরে প্রবেশ করতেই, দমবন্ধ হয়ে বাথরুমেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন দুই বোন। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এলপিজি গ্যাস নির্ঘগত হলেও, ওই গিটারে আগুন ধরে যায়নি। কয়েক ঘণ্টা পরেও দুই বোনের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি বাথরুম থেকে। তখনই সন্দেহ হয় তাঁদের বাবার। এরপর পিছনে সজোরে ধাক্কা দিয়ে বাথরুমের দরজা ভেঙে ফেলেন। তখনই দুই তরুণীকে অচৈতন্য অবস্থায় বাথরুমে লুটিয়ে থাকতে দেখেন তিনি। 

 

তড়িঘড়ি করে দুই বোনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গিজারের এলপিজি গ্যাস থেকেই ঘটনাটি ঘটেছে। গিজারের গ্যাস লিক করায় দমবন্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। 

 

আরও পড়ুন: অক্টোবরের শেষ সপ্তাহে ভোগান্তি! ৫৫ কিমি বেগে ঝড়, একটানা ভারী বৃষ্টি, মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি

 

প্রসঙ্গত, গ্যাস গিজার জল গরম করার জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করে। এই গিজারগুলি খুব দ্রুত জলকে গরম করে দিতে পারে। তবে বৈদ্যুতিক গিজারের তুলনায় এগুলি কম শক্তিশালী। এই গিজার থেকে গ্যাস লিক করে অতীতেও দুর্ঘটনা ঘটেছে। 

 

চলতি সপ্তাহেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে। স্নান করতে ঢুকে মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির এক ছাত্রীর। গ্যাস গিজার থেকে দূষিত গ্যাস লিক করায় দমবন্ধ হয়ে যায় তার। বিকল হয়ে যায় মস্তিষ্ক। দিন কয়েক পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল কিশোরী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, বরিভলি ওয়েস্টে স্নান করতে করতেই মর্মান্তিক পরিণতি হয়েছে ১৫ বছর বয়সি এক কিশোরীর। মৃতার নাম, হর্ষিতা অমিত মালেকর। বাথরুমে স্নান করার সময়েই গ্যাস গিজার থেকে দূষিত গ্যাস লিক করে। তখনই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে কিশোরীর। 

 

ফিনিক্স হসপিটালের চিকিৎসক জানিয়েছেন, কিশোরীর শরীরে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ছিল। মস্তিষ্ক বিকল হয়েই মৃত্যু হয়েছে তার। পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ১৪ অক্টোবর।‌ মৃত কিশোরী চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, গত ১৮ অক্টোবর হার মানেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। 

পরিবার সূত্রে জানা গেছে, সেদিন সকাল সাড়ে ১১টা নাগাদ স্নান করতে গিয়েছিল সে। কিছুক্ষণ পরেই জলে ভেসে যায় গোটা ফ্ল্যাট। বাথরুমের দরজা ধাক্কা দিলেও হর্ষিতার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর এক মিস্ত্রি ডেকে বাথরুমের দরজা খোলা হয়। তখনই অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া