মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকটি ঘটনায় সরকারি হাসপাতালের সুরক্ষা নিয়ে নানা চর্চা চলছে। সতর্ক রাজ্য সরকার। শনিবার সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সব জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে হয় ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্যসচিব মনোজ পন্থ। এরপরই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে পরামর্শ দেন মমতা ব্যানার্জি। জোর দেওয়া হয়েছে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে। এছাড়া কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার ক্ষেত্রে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
কী কী পরামর্শ-নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি?
- এবার থেকে হাসপাতালে কর্মী নিয়োগের আগে তাঁর অতীত কাজের রেকর্ড খতিয়ে দেখতে হবে।
- কর্মীদের নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরতে হবে।
- ভিজিটিং আওয়ার্সে নির্দিষ্ট নিয়ম মেনে রোগীকে দেখতে লোক ঢুকবে।
- ডিউটি রস্টারে নজর রাখতে হবে। কে, কখন হাসপাতালে আসছেন, যাচ্ছেন, তা ডিউটি রস্টার দেখেই স্পষ্ট হবে। ফলে কোনও অপরাধ সংঘটিত হলে, তদন্তে সুবিধা হবে।
- কর্মী নিয়োগের পর তাঁদের প্রশিক্ষণ দেওয়ায় বিষয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
- হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো, সিসিটিভি রাখতে হবে। কোনও সিসিটিভি খারাপ হলে তা তৎক্ষণাৎ বদলে দিতে হবে।
- পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাপনার বন্দোবস্ত করতে হবে।
- হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল হলে তা সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্ব।
- হাসপাতালের নম্বর আলাদা করে রাখা হবে। যাতে কল এলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিতে পারে।
ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোন রকম খামতি রাখা যাবে না। এছাড়াও মমতার পরামর্শ, হাসপাতালগুলিতে যাতে কাজে কোনও ধরনের ব্যাঘাত না ঘটে সেইদিকে নজর পাখতে হবে। তাঁর কথায়, "কোনো উন্নয়ন মূলক কাজ যেন বন্ধ না হয়।"
উল্লেখ্য, এসএসকেএম এবং উলুবেড়িয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণ থেকে নার্সকে হুমকি, মারধরের মতো একাধিক অভিযোগে সরগরম রাজ্য। দিন কয়েক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের গুঞ্জন ঘিরেও বেশ শোরগোল পড়েছিল। পরে অবশ্য জানা যায়, তা গণধর্ষণ নয়, ধর্ষণের ঘটনা। এসবের পর ফের রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?