শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মামির সঙ্গে শারীরিক সম্পর্ক ভাগ্নের! পরে 'প্রত্যাখ্যাত' হয়ে চরম পদক্ষেপ মহিলার

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৫ ১৫ : ৫৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। থানার ভেতরেই এক বিবাহিতা মহিলা নিজের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। জানা গেছে, দিল্লির বাসিন্দা পুজা মিশ্রা নামের ওই মহিলা  তাঁর স্বামীর ভাগ্নে অলোক মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার পর সীতাপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুজা মিশ্রা দিল্লির বাসিন্দা এবং স্বামী ললিত কুমার মিশ্রার সঙ্গে বহু বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছিলেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে, বয়স যথাক্রমে সাত ও ছয় বছর। কিছুদিন আগে ললিত তাঁর ভাগ্নে অলোক মিশ্রাকে কাজের সাহায্যের জন্য নিজের বাড়িতে ডেকে আনেন। তখনই পুজা ও অলোকের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বয়সে প্রায় পনেরো বছরের ছোট অলোকের সঙ্গে পুজার সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রেমের রসায়ন গড়ায় শারীরিক দিকে।

ঘটনা জানাজানি হলে পুজার স্বামী ললিত অলোককে বাড়ি থেকে পাঠিয়ে দেন। কিন্তু তাতেও সম্পর্কের ইতি ঘটেনি। পুজা নিজের দুই সন্তানকে ছেড়ে বেরিয়ে যান এবং বেরেলিতে গিয়ে অলোকের সঙ্গে প্রায় সাত মাস একসঙ্গে বসবাস করেন। কিছুদিন পর তাঁদের মধ্যে বিবাদ দেখা দেয়। সেই সময় অলোক বরেলি ছেড়ে নিজের গ্রামের বাড়ি সীতাপুরে ফিরে আসে।

আরও পড়ুন: সম্পত্তির বিবাদের জেরে দাদা ও বৌদিকে কুপিয়ে খুন দেওরের! সন্তানের সামনেই মর্মান্তিক পরিণতি দম্পতির

অলোকের আচরণে ক্ষুব্ধ পুজা সীতাপুরেও পৌঁছে যান এবং তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি স্থানীয়দের নজরে আসায় উভয়কে থানায় ডেকে পাঠানো হয়, যাতে শান্তিপূর্ণভাবে বিরোধ মেটানো যায়।

থানায় উপস্থিত পুলিশকর্মীদের সামনেই অলোক জানান, তিনি আর সম্পর্ক চালিয়ে যেতে চান না এবং নিজের জীবনে ফিরে যেতে চান। এই কথার পরই পুজা মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎই ব্যাগ থেকে একটি ব্লেড বের করে নিজের কবজি কেটে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তৎক্ষণাৎ পুজাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে তাঁকে লখনউ মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

সীতাপুরের পুলিশ জানিয়েছে, পুজা মিশ্রা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। পাশাপাশি অলোক মিশ্রাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক ও মানসিক কারণে ঘটেছে বলেই পুলিশের ধারণা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুজা ও অলোকের সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ জানতেন, তবে কেউই ভাবতে পারেননি যে এর পরিণতি এত ভয়াবহ হতে পারে। ঘটনাটি এখন গোটা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া