শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ অক্টোবর ২০২৫ ১৩ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক খুনে গ্রেপ্তার করা হল প্রশান্ত বাঙ্কারকে। ধৃত তরুণী চিকিৎসকের বাড়িওয়ালার ছেলে। অভিযোগ, বাড়িওয়ালার ছেলে ওই তরুণীকে টানা পাঁচ মাস ধরে শারীরিক এবং মানসিক ভাবে তাঁকে হেনস্থা করেছিলেন। তরুণী চিকিৎসকের হাতে লেখা দুই নামের এক জন প্রশান্ত বাঙ্কার।
ফলটনের একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন ওই তরুণী। গত ২৩শে অক্টোবর, বৃহস্পতিবার রাতে একটি হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই তরুণী চিকিৎসকের বাঁ হাতের তালুতে মারাঠিতে শেষ বার্তা লেখা ছিল, সেখানেই তিনি দু'জনের নাম উল্লেখ করেছিলেন। অভিযোগ, এসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তরুণীকে চার বার ধর্ষণ করেছিলেন। এ ছাড়া, বাড়িওয়ালার পুত্র টানা পাঁচ মাস ধরে শারীরিক এবং মানসিক ভাবে তাঁকে হেনস্থা করেছেন।
হাতের তালুতে উল্লেখ, ফলটন সিটি থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদনেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। গোপাল ঘটনার পর থেকেই নিঁখোজ। অভিযুক্ত উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ভুক্তভোগীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত চিকিৎসকের পরিবারের দাবি, চাপ দিয়ে নানা অনৈতিক কাজ করতে বাধ্য করা হত তরুণীকে। এমনকী, লিখিয়ে নেওয়া হত ভুয়ো মেডিক্যাল রিপোর্টও। মৃতার খুড়তুতো ভাইয়ের অভিযোগ, কোনও রকম শারীরিক পরীক্ষা ছাড়াই ওই সমস্ত রিপোর্ট লিখতে বাধ্য করা হত তরুণীকে। হুমকিও দেওয়া হত। একাধিক বার ডিএসপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের চিঠি লিখেছিলেন তিনি, কিন্তু লাভ হয়নি।
এছাড়াও ভাইয়ের আরও অভিযোগ যে, তরুণী চিকিৎসক এই বছরের শুরুতে, জুন-জুলাই মাসে তিনজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, সেখানে তিনি তিনজন পুলিশের নাম উল্লেখ ছিল। যার মধ্যে সেই পুলিশ সদস্যও ছিলেন যিনি তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। এই অভিযোগগুলি অস্বীকার করে, সাতারা পুলিশের একজন আধিকারিক বলেছেন যে, নির্যাতিতা চিকিৎসক সেই সময় কোনও একটা বিষয়ে অভিযোগ করেছিলেন, তবে তা "অন্য কোনও বিষয়ের সঙ্গে সম্পর্কিত" ছিল।
একজন শীর্ষ পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই'কে জানিয়েছেন যে, আত্মহত্যা করে মারা যাওয়ার আগে, চিকিৎসক অভিযুক্তদের অন্যতম, বাঙ্কারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাঁরা দু'জনেই টেক্সট বার্তা বিনিময় করেছিলেন।
রাজনৈতিক ঝড়
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্রের বিরোধী দল কংগ্রেস ক্ষমতাসীন জোট সরকারকে আক্রমণ করেছে। মহিলাদের সুরক্ষায় সরকার "ব্যর্থ" বলে অভিযোগ তুলেছে। কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত বলেছেন, "মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বাধীন সরকার মহিলাদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে।"
উদ্ধব ঠাকরের শিবসেনার মুখপাত্র সুষমা আন্ধারে দাবি করেছেন যে, মামলার তদন্তের জন্য একটি পৃথক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা উচিত। তবে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?