শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৪ অক্টোবর ২০২৫ ২৩ : ২৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের জব্বলপুরে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে নিজের দাদা ও বৌদিকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে ওই দম্পতির ছোট্ট দুই সন্তানের সামনেই। এই ঘটনা ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাবলু চৌধুরী। খবর অনুযায়ী, পেশায় দিনমজুর বাবলুর সঙ্গে তার বড় ভাই সঞ্জয় চৌধুরীর (পেশায় ব্যবসায়ী) পৈতৃক সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরেই তীব্র গোলমাল চলছিল। শুক্রবার দুপুরে বাবলু বালদি কোরি ডাফাই এলাকায় সঞ্জয়ের বাড়িতে যায়। সেখানে সে সম্পত্তির ভাগ দাবি করলে ফের দু’জনের মধ্যে আরেক প্রস্থ বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পরই বাবলু ধারালো ছুরি দিয়ে দাদা সঞ্জয়কে কোপাতে শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সঞ্জয় টলতে টলতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসছেন, এবং তাঁর পিছনেই বাবলু। রাস্তায় পড়ে যাওয়ার পরেও বাবলু তাঁকে লাগাতার আঘাত করে চলেছে।
ফুটেজে আরও দেখা যায়, সঞ্জয়কে সামনে এবং পিছনে অন্তত দু’বার কোপানোর সময় তার বৌদি বাবলুকে আটকানোর চেষ্টা করেন। এর পরও বাবলু সঞ্জয়কে আরও কয়েক বার আঘাত করে। শেষে বৌদি ও অন্য এক ব্যক্তি তাকে ধরে ফেলেন। কোনও রকমে উঠে সঞ্জয় কিছুটা দূরে হেঁটে গেলেও বাবলু তার পিছু নেয় এবং একাধিক বার তাঁর শরীরে ছুরি ঢুকিয়ে দেয়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এর পর বাবলু তার বৌদিকে তাড়া করে। পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে তিনি বাড়ির ভেতরে চলে গিয়েছিলেন। এরপর ছোট্ট দুই শিশুর চোখের সামনেই বাবলু তাঁকেও কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: সরকারি হাসপাতালেই ‘শিশু অদল-বদল’! তুমুল শোরগোল বিজেপি শাসিত রাজ্যে
নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানোর পর ধরা পড়ার ভয়ে বাবলু ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সঞ্জয় এবং তাঁর স্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ বাবলু চৌধুরীর বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেছে এবং তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। পার্শ্ববর্তী জেলাগুলিতেও বেশ কয়েকটি দল পাঠানো হয়েছে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতীক্ষা মার্কো জানিয়েছেন, “দীর্ঘদিনের সম্পত্তি বিবাদ থেকেই এই ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?