সোমবার ০৮ জুন ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৪ অক্টোবর ২০২৫ ১৫ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ফলটনের উপ-জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার। উদ্ধার হয়েছে তাঁর দেহ। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসকের বা হাতের তালুতে পাওয়া গিয়েছে কিছুটা লেখা। তাতে তিনি লিখেছেন, পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনেই তাঁর মৃত্যুর জন্য দায়ী। শুধু এটুকুই নয়। হাতের তালুতেই তিনি লিখে গিয়েছেন, পাঁচ মাসের বেশি সময় ধরে তাঁর উপর শারীরিক, মানসিক নির্যাতন চালিয়েছেন ওই ইনস্পেক্টর।
তাঁকে চারবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাতের তালুতে তিনি যা লিখে গিয়েছেন, তার কিছু অংশের বাংলা তরজমা করলে দাঁড়ায়, 'ও আমাকে চার বার ধর্ষণ করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে ও আমাকে ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে।'
আরও পড়ুন: হোটেলের খাটের ভিতর যুবকের পচা-গলা দেহ, খাস কলকাতায় ফের হাড়হিম খুন!
সূত্রের খবর, তিনি এই বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানিয়েছিলেন। জানা গিয়েছে, ১৯ জুন ফলটনের ডিএসপিকে ওই মহিলা চিকিৎসক একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি তিন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার রাতে। ঘটনায় সে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শাসক জোটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেস নেতা বিজয় নামদেবরাও ওয়াদেত্তিওয়ার। সুইসাইড নোট নিয়ে সরকারের প্রবল সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, 'এই মামলায় কেবল তদন্তের নির্দেশ দেওয়া যথেষ্ট নয়। এই পুলিশ অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত, অন্যথায়, তাঁরা তদন্তের উপর চাপ সৃষ্টি করতে পারেন। কেন ওই চিকিৎসকের আগের অভিযোগটিকে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি? যাঁরা এটি উপেক্ষা করেছে এবং যাঁরা এই পুলিশ অফিসারদের রক্ষা করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যতক্ষণ না পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশের এই আচরণ রোধ করা যাবে না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?