রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৪ অক্টোবর ২০২৫ ১৪ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একটি নয়, রয়েছে দু'টি চাঁদ। না, কোনও কল্পকাহিনী নয়। বাস্তবেই দু'টি চাঁদের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। যা ২০৮৩ সাল পর্যন্ত দু'টি চাঁদ দেখা যাবে বলে আবিষ্কার করেছেন বিজ্ঞানী মহল। সামাজিক মাধ্যমের পাশাপাশি মূলধারার কিছু সংবাদ মাধ্যমেও এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় বলে জানা গিয়েছে। তাহলে আসলে ঘটনা কী?
প্রতিবেদন অনুসারে, গত ১ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা শুরু হওয়ার পর সব জন-যোগাযোগ স্থগিত করেছে নাসা। ফলে, নাসা সম্প্রতি ‘কোয়াসি-মুন’ বা ‘আধা-চাঁদ’ অথবা দ্বিতীয় চাঁদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে যে দাবি করা হচ্ছে, তার কোনও প্রমাণ নেই।
আসলে কী ঘটছে?
জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন মহাকাশীয় বস্তু আবিষ্কার করেছেন, যার নাম দেয়া হয়েছে '২০২৫ পিএন৭'। জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্বাস, কয়েক দশক ধরে এটি পৃথিবীর পাশাপাশি সূর্যকে প্রদক্ষিণ করছে।
জানা গিয়েছে, প্রায় ৬০-১২০ ফুট ব্যাসের এই ক্ষুদ্র বস্তুটি একটি ‘আধা-চাঁদ’। ধ্রুপদী অর্থে এটি চাঁদ নয়, কারণ এটি মহাকর্ষীয়ভাবে পৃথিবীর সঙ্গে আবদ্ধ নয়।
কোয়াসি-মুন কী?
এটি হল গ্রহাণু, যা সূর্যের চারপাশে পৃথিবীর মতো একই কক্ষপথে পড়ে। তারা একই স্রোতে ভাসমান দু'টি পৃথক নৌকার মতো। এই বস্তুগুলো একই কক্ষপথে বছরের পর বছর এমনকি কয়েক দশক ধরে অবস্থান করতে পারে এবং তারপর দূরে সরে যেতে পারে।
সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে, '২০২৫ পিএন৭' প্রায় ৬০ বছর ধরে পৃথিবীর পাশাপাশি সূর্যকে প্রদক্ষিণ করছে এবং ২০৮৩ সাল পর্যন্ত তা জারি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এগুলো অনির্দিষ্টকালের জন্য পৃথিবীর কক্ষপথে থাকে না।
২০২৫ পিএন৭-এর ওপর সাম্প্রতিক এক গবেষণার সহ-লেখক ও গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোসের মতে, মহাকাশ শিলাটি তার সবচেয়ে কাছের সময়ে পৃথিবীর ১ লাখ ৮৬ ০০০ মাইলের মধ্য দিয়ে যাবে।
এবিসি৭ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার তথ্যানুসারে, ২০২৫ পিএন৭ এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব ২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল। মার্কোস এক ই-মেলে লিখেছেন, 'বর্তমানে উপলব্ধ টেলিস্কোপগুলি কেবল তখনই এটি সনাক্ত করতে পারে, যখন তা আমাদের গ্রহের কাছাকাছি আসে, যেমনটি এই গ্রীষ্মে হয়েছে। সৌরজগৎ বিস্ময়ে ভরা, তাই আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।'
পৃথিবী দ্বিতীয় চাঁদ না পেলেও, '২০২৫ পিএন৭'-এর আবিষ্কার মহাকাশ গবেষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের সৌরজগতের গতিশীল প্রকৃতির ওপর আলোকপাত করে। সবশেষ এই সংযোজনের ফলে, এখন পৃথিবীর পাশাপাশি মহাকাশে ভ্রমণকারী আটটি কোয়াসি-মুন বা আধা-চাঁদের পরিচয় পাওয়া গেল।
আরও পড়ুন- বিশ্বের এই দেশে রয়েছে তিনটি রাজধানী, রয়েছে ক্রিকেটের সঙ্গে অন্তরের যোগ, জানেন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?