শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভাই-দুজের দিনই আশা ভঙ্গ লালডি বহেনা'দের! কথার খেলাপ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, মিলল না উৎসব বোনাস

রজিত দাস | ২৪ অক্টোবর ২০২৫ ০৮ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত জুলাই মাসেই মধ্যপ্রদেশে মহিলাদের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ঘোষণা করেছিলেন যে, দীপাবলির পর নভেম্বর মাস থেকে রাজ্যের মহিলাদের অনুদান মাসে ১,২৫০ টাকা বেড়ে হবে ১,৫০০ টাকা। এখানেই না থেকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভাই দুজ উপলক্ষে উপহার নভেম্বরে নয়, অক্টোবরের বিশেষ দিনের আগেই বাড়তি ২৫০ টাকা লাডলি বহেনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। 

কিন্তু, সেই ঘোষণাই সার, বৃহস্পতিবার পর্যন্ত কোনও টাকাই লাডলি বহেনাদের অ্যাকাউন্টে জমা পড়েনি! হতাশ বাজার হাজার বোনেরা এরপর ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে জড়ো হয়েছিলেন। ভেবেছিলেন উৎসবের উপহার স্থানান্তর হবে। তবে, টাকা মেলেনি, শেষপর্যন্ত আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। 

উল্লেখ্য, বর্তমানে 'লাডলি বহেনা যোজনা'-র অধীনে মধ্যপ্রদেশে এখন প্রতি মাসে এক কোটি ১.২৬ কোটি মহিলা এই অনুদান সুবিধা পান। এই অনুদান বৃদ্ধির সময়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছিলেন, "নভেম্বর থেকে, মধ্যপ্রদেশের প্রতিটি বোন প্রতি মাসে ১,৫০০ টাকা পাবে। ২৫০ টাকা বৃদ্ধি কেবল একটি পরিমাণ নয়। এটি নতুন সাহস এবং আশার প্রতীক।" 

কেন লাডলি বহেনাদের অ্যাকাউন্টে প্রতিশ্রুতি মতো ভাই দুজের উপহার উৎসবের আগে জমা পড়ল না। সরকারি সূত্রে খবর, বাজেটের সীমাবদ্ধতা এবং অর্থ বিভাগের বিলম্বিত অনুমোদনের কারণে ২৫০ টাকা সঠিক সময়ে স্থানান্তর সম্ভব হয়নি।

মদ্যপ্রদেশের সরকারি আমলারা জানিয়েছেন যে, সরকার প্রাথমিকভাবে ১৫ অক্টোবরের আগে একবারে ১,৫০০ টাকা জমা দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু অর্থের ক্লিয়ারেন্স দু'বার পিছিয়ে দেওয়া হয়েছিল, প্রথমে দীপাবলির জন্য এবং পরে ভাই দুজের জন্য।

আমলারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে, অর্থ বিভাগের বিলম্বিত অনুমোদন এবং বাজেটের চাপের কারণে এই অনুদান স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের জুনে 'লাডলি বহনা' প্রকল্প চালু হওয়ার পর থেকে সরকার এখন পর্যন্ত ২৯টি কিস্তিতে ৪৫,০০০ কোটি টাকারও বেশি স্থানান্তর করেছে।

প্রতি মাসে ১,২৫০ টাকা থেকে ১,৫০০ টাকা বৃদ্ধির ফলে ১.২৬ কোটি মহিলা উপকৃত হবেন এবং প্রতি মাসে রাজ্যের ৩০০ কোটি টাকারও বেশি দান-খয়রাতি হবে বলে আশা করা হচ্ছে।

বিলম্ব সত্ত্বেও, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানটি প্রকল্পের সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরার জন্য ব্যবহার করেছেন। তিনি বলেন, "পৃথিবীর কোনও সভ্যতা নারীদের সনাতন ধর্মের মতো এত উচ্চ স্থান দেয়নি। ভাই দুজ বোনের আশীর্বাদ এবং ভাইয়ের কর্তব্য পালনের উদযাপন। মধ্যপ্রদেশ এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে এবং একই সঙ্গে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা দিচ্ছে।" 

আরও পড়ুন-  ভাই-দুজের দিনই আশা ভঙ্গ লালডি বহেনা'দের! কথার খেলাপ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, মিলল না উৎসব বোনাস

মুখ্যমন্ত্রী পূর্ববর্তী কিস্তিতে ছোট ব্যবসা শুরু করার জন্য মহিলাদের প্রশংসা করেছেন - সেলাই মেশিন কেনা, ফটোকপি সেটআপ করা বা দুগ্ধ খামার শুরু করা - আর্থিক সহায়তাকে জীবিকা নির্বাহে রূপান্তরিত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংশোধিত পরিকল্পনার অধীনে, যোগ্য মহিলারা নভেম্বর থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা পাবেন, যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে দাবি করেছেন যে, রাজ্যের লক্ষ্য কেবল কল্যাণ নয় বরং মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর। তিনি বলেছেন, "আমাদের বোনেরা কেবল সুবিধাভোগী নন, তাঁরা পরিবার ও সমাজের মেরুদণ্ড। নতুন আর্থিক কিস্তি তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং পরিবারের আয় উন্নত করবে।"

বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে এই প্রকল্পের সুবিধা প্রতি মাসে বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, প্রথম প্রতিশ্রুতিতেই পা পিছলেছে মোহন যাদব সরকারের! ফলে ৩,০০০ হাজার টাকার প্রস্তাব ও প্রতিশ্রুতির বিষয়টি এখন বোনেদের কাছে যেন সোনার পাথর-বাটির মতই মনে হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া