শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৩ অক্টোবর ২০২৫ ১৬ : ০১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মেয়ের স্বপ্ন, আর সেই স্বপ্নপূরণের জন্য এক বাবার অদম্য জেদ। সঙ্গে এক বস্তা ভর্তি কয়েন। এ বারের ধনতেরাসে আশা আর ভালোবাসার এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের সাক্ষী থাকল ছত্তিশগড়ের জশপুর জেলার একটি টু-হুইলার শোরুম।
বজরং রামের মেয়ে চম্পা ভগতের শখ হয়েছিল প্রায় এক লক্ষ টাকা দামের একটি স্কুটার কেনার। সামান্য কৃষক বজরং রামের কাছে এই শখ পূরণ করা প্রায় অসাধ্য সাধন ছিল। কিন্তু ভালোবাসার কাছে যে পাহাড়ও মাথা নোয়ায়! গত ছ'মাস ধরে বজরং রাম রোজ একটু একটু করে পয়সা জমিয়েছেন একটি টিনের কৌটোয়। সাধ্যমতো যা পেরেছেন, তাই-ই জমিয়েছেন। অবশেষে সেই সমস্ত কয়েন এক বস্তায় ভরে তিনি সোজা হাজির হন হোন্ডার শোরুমে।
বস্তাভর্তি খুচরো দেখে শোরুমের কর্মীরা প্রথমে অবাক হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই বস্তার পেছনের গল্প শুনে তাঁদের বিস্ময় বদলে যায় শ্রদ্ধায়। শোরুমের ডিরেক্টর আনন্দ গুপ্ত নিজেও আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "ব্যাপারটা শুধু টাকার নয়। এটা এক জন মানুষের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান। যাঁর নিষ্ঠা আমাদের সকলকেই অনুপ্রেরণা জোগায়, তাঁকে পরিষেবা দিতে পারাটাও একটা সম্মানের।"
গুপ্তা ওই পরিবারকে সাদরে অভ্যর্থনা জানান, চা খেতে দেন এবং কর্মীদের কয়েন গোনার নির্দেশ দেন। কাউন্টারে এক এক করে পড়তে থাকে খুচরো পয়সা, ঝনঝন শব্দ। প্রতিটি মুদ্রার সঙ্গে জড়িয়ে ছিল এক বাবার এক এক দিনের পরিশ্রম, আত্মত্যাগ আর অফুরন্ত ভালোবাসা।
গুনে দেখা যায় মোট ৪০,০০০ টাকা জমেছে। এরপর বজরং রাম জানান, বাকি টাকার জন্য তিনি ঋণ নেবেন। সমস্ত কাগজপত্র তৈরি হওয়ার পর তাঁর হাতে তুলে দেওয়া হয় মেয়ের স্বপ্নের ব্র্যান্ড নিউ হোন্ডা অ্যাক্টিভার চাবি।
বজরং রাম স্কুটারে স্টার্ট দিতেই মেয়ে চম্পার দু'চোখ বেয়ে নামে আনন্দের অশ্রু। তাঁর কাছে এটা কেবল একটি স্কুটার নয়, এটা ছিল তাঁর বাবার বিশ্বাস, তাঁর অশেষ পরিশ্রম আর এই নীরব বার্তা যে, ভালোবাসা ঠিক নিজের রাস্তা খুঁজে নেয়। এক অমূল্য সম্পদের মতো চাবিটা ধরে সে বলে, "এটা আমার জীবনের সবথেকে খুশির দিন।"
দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে, শোরুমের "স্ক্র্যাচ অ্যান্ড উইন" অফারে ওই পরিবার একটি মিক্সার গ্রাইন্ডারও জেতে। তাঁদের এই অসাধারণ যাত্রার কাছে এটি একটি ছোট্ট, একইসঙ্গে প্রতীকী পুরস্কার হয়ে ওঠে। পরিবারটি যখন শোরুম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত জনতা এবং কর্মীরা সকলে হাততালি দিয়ে ওঠেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?