মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৩ অক্টোবর ২০২৫ ১৬ : ৩০Sanchari Kar
চোখের নিচে কালচে দাগ বা ডার্ক সার্কেল আজকাল প্রায় সব বয়সেই দেখা যায়। এর পিছনে প্রধান কারণ হল রাত জেগে মোবাইল দেখা, পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ এবং দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করা। এসব অভ্যাস চোখের নিচের নরম ত্বককে ক্ষতিগ্রস্ত করে। ফলে মুখে ক্লান্তি আর বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। দামি ক্রিম আর সিরাম ব্যবহার করে যদি বিরক্ত হয়ে পড়েন, তাহলে ঘরোয়া উপায়ে তৈরি আলুর বিশেষ ফেস মাস্ক আপনাকে সাহায্য করতে পারে।
ডার্ক সার্কেল রিমুভার মাস্ক তৈরিতে প্রয়োজনীয় উপকরণ
চোখের নিচের কালচে দাগ দূর করতে এই কয়েকটি উপাদান খুব জরুরি— একটি কাঁচা আলু, এক চা চামচ গোলাপজল, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ মধু। এই উপকরণগুলো মিশিয়ে তৈরি হবে প্রাকৃতিক ডার্ক সার্কেল রিমুভার মাস্ক।
কীভাবে তৈরি করবেন মাস্ক
প্রথমে কাঁচা আলুটি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে সূক্ষ্ম ভাবে কুরিয়ে নিন। এরপর তা একটি পাতলা কাপড়ে বেঁধে চিপে আলুর রস বার করে নিন। একটি ছোট বাটিতে আলুর রস নিয়ে তাতে গোলাপজল, লেবুর রস, অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে দিন। হালকা পাতলা মিশ্রণ তৈরি হবে, যা সহজেই চোখের নিচে লাগানো যায়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। তারপর তুলোর প্যাডে মিশ্রণটি ভিজিয়ে চোখের নিচে রাখুন। চাইলে ব্যবহারের আগে ১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন। এতে ফোলাভাবও কমবে। প্রায় ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এবং হালকা ময়েশ্চারাইজার লাগান।
কতবার ব্যবহার করবেন
গভীর ডার্ক সার্কেলের জন্য দিনে দু’বার অর্থাৎ সকাল এবং রাতে ব্যবহার করতে পারেন। মাত্র দু’দিনেই হালকা পরিবর্তন দেখা দেবে এবং এক সপ্তাহের মধ্যে চোখের নিচের দাগ অনেকটাই ফিকে হয়ে যাবে।
কেন কাজ করে এই মাস্ক
আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা কালচে ভাব কমায়। লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের পিগমেন্টেশন কমায়। অ্যালোভেরা জেল ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা রোধ করে, আর মধু ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে।
আলুর এই মাস্কটি যদিও আয়ুর্বেদের মতে উপকারী বলে ধরা হয়, তবু যাদের ত্বক সংবেদনশীল, তারা আগে প্যাচ টেস্ট করে নিন বা কোনও আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ সবার ত্বকে একইভাবে সব উপাদান মানায় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?