রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'যা পুড়ে মর', আরশোলা থেকে মুক্তি পেতে যুবতী জ্বালিয়ে দিলেন গোটা অ্যাপার্টমেন্ট? মৃত্যু-হাহাকার দেখে দৌড় তৎক্ষণাৎ

রিয়া পাত্র | ২৩ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আরশোলা। জ্বালিয়ে অতিষ্ট করে তুলেছিল নাকি। আর সেই কারণেই সিদ্ধান্ত। আরশোলাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন যুবতী। শুধু তাই নয়। পুড়িয়ে মারতে চেয়ে, যা কাণ্ড করে বসেছেন, তাতে আতঙ্কে ঘুম উড়েছে প্রতিবেশীদের। মৃত্যু হল কারও, কেউ হাসপাতালে। কেবল একজনের অবহেলা এবং যন্ত্রের সঠিক প্রয়োগ না জানার ভয়াবহ মাশুল দিতে হল পড়শিদেরও। আপাতত ওই যুবতীর খোঁজ নেই। খোঁজ চালাচ্ছে পুলিশ। 

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানকার এক যুবতী আরশোলা মারতে গিয়ে গোটা বাসভবন জ্বালিয়ে ফেলেছেন। প্রতিবেশীর মৃত্যু হয়েছে এই ঘটনার জেরে। মা-হারা হয়েছে সদ্যজাত। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর। বছর ২০'র এক যুবতী পোকামাকড়টি মারার জন্য একটি অস্থায়ী অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আরশোলা পুড়িয়ে মারতে চেয়েছিলেন। বিপত্তি ঘটে সেখানেই। 

 

আরও পড়ুনরুপোর মতোই হু হু করে কমে গেল রুপোলি শস্যের দাম! ভাইফোঁটার দিন বোনেদের মুখে হাসি ফোটাল গঙ্গার ইলিশ

কীভাবে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা?

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবতীর অবহেলার কারণেই গোটা ভবনে আগুন ধরে যায়। জানা গিয়েছে আরশোলায় অতিষ্ট যুবতী হেয়ারস্প্রে এবং লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘূণাক্ষরেও বুঝতে পারেননি, কোন বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। ব্যবহারের ত্রুটি এবং অবহেলা, মুহূর্তে আরশোলার বদলে সেখান থেকেই সমগ্র বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 ঘটনা প্রসঙ্গে ওসান শহরের পুলিশ জানিয়েছে, আগুন দ্রুত ইউনিটটি এবং ভবনের সিঁড়িতে ছড়িয়ে পড়ে। ফলে বাসিন্দারা নিজেদের ঘরের মধ্যেই আটকে পড়েন। কেউ কেউ প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেন। কেউ ঝাঁপ দেন ব্যালকনি থেকে, কেউ ছাদ থেকে। ওই ভবনেই থাকতেন বছর তিরিশের এক মহিলা। দু'মাস আগে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সদ্যজাতকে অন্য এক পরিবারের হাতে তুলে দিয়ে পাঁচতলার জানলা দিয়ে বেরোবার চেষ্টা করেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। স্বামী বেরিয়ে আসতে পারলেও, তিনি পড়ে যান। মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনায় অন্তত আরও আটজন অসুস্থ, আহত হয়েছেন। কেউ হড়বড়িয়ে নামতে গিয়ে জখম, কেউ আবার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ যুবতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গিয়েছে। 

 

পোকামাকড়ের জ্বালা এবং তা থেকে মর্মান্তিক পরিণতি সংক্রান্ত আরও একটি ঘটনা সামনে এসেছে সম্প্রতি। পেয়িং গেস্ট হিসেবে যে ঘরে থাকতেন যুবক, সেখানকার  বিছানায় ছারপোকার উপদ্রব। নিত্যদিন এই ঝামেলা ঘিরে মালিককে নালিশ জানিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের অনুপস্থিতিতে ঘরে ঘরে ছারপোকা মারার কীটনাশক স্প্রে করা হয়েছিল। পরদিন সকালেই মর্মান্তিক পরিণতি এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের‌। কীটনাশকের উপস্থিতিতে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।  

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর এক পেয়িং গেস্টে ২২ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্র আদতে অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা ছিলেন। বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন তিনি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া