শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেয়িং গেস্টের বিছানায় ছারপোকার উপদ্রব, রাতে কীটনাশক স্প্রে করেছিলেন কর্মীরা, পরদিন সকালে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধার

পল্লবী ঘোষ | ২৩ অক্টোবর ২০২৫ ১৪ : ০৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পেয়িং গেস্টের বিছানায় ছারপোকার উপদ্রব। নিত্যদিন এই ঝামেলা ঘিরে মালিককে নালিশ জানিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের অনুপস্থিতিতে ঘরে ঘরে ছারপোকা মারার কীটনাশক স্প্রে করা হয়েছিল। পরদিন সকালেই মর্মান্তিক পরিণতি এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের‌। কীটনাশকের উপস্থিতিতে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর এক পেয়িং গেস্টে ২২ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্র আদতে অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা ছিলেন। বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন তিনি। পেয়িং গেস্টের ঘরে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে দমবন্ধ হয়ে ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যেদিন ঘটনাটি ঘটেছে তার আগের রাতে পেয়িং গেস্টের সব ঘরে বিছানায় ছারপোকা মারার কীটনাশক স্প্রে করা হয়েছিল। 

 

পুলিশ আরও জানিয়েছে, মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের নাম, পবন। তিনি সাউথ ইস্ট বেঙ্গালুরুর হল থানার অন্তর্গত একটি পেয়িং গেস্টে থাকতেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে‌। পবন ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। সেই সময়েই পেয়িং গেস্টের কর্মীরা ঘরে ঘরে ছারপোকা মারার কীটনাশক স্প্রে করেছিলেন। পবন বেঙ্গালুরুতে ফিরেছিলেন রবিবার। সেই রাতে নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন। প্রথমেই তাঁর ঘরে ঢুকে অস্বস্তি শুরু হয়েছিল। 

 

সোমবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পবন ইঞ্জিনিয়ারিং কলেজে বি টেক ডিগ্রি শেষ করার পর আরও কিছু কোর্স করছিলেন। চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এক সপ্তাহ আগেই বাড়িতে গিয়েছিলেন। সেই সময়েই পেয়িং গেস্টের কর্মীরা ঘরে ঘরে পেস্ট কন্ট্রোল করেন। বিছানার আশেপাশে ছারপোকার মারার কীটনাশক স্প্রে করেন। 

 

আরও পড়ুন: কেউ অন্ধ, কেউ হারাল দৃষ্টিশক্তি! দীপাবলিতে কার্বাইড গান নিয়ে উদযাপনে শতাধিক শিশুর ঘোর বিপত্তি, হাহাকার পরিবারে

 

রহস্যমৃত্যুর খবর পেয়েই হল থানার পুলিশ ওই পেয়িং গেস্টে পৌঁছয়। প্রতিটি ঘরেই কীটনাশকের উপস্থিতি নজরে পড়েছে তাদের। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরগুলি বন্ধ ছিল। বাতাস চলাচলের রাস্তা কম ছিল। তার মধ্যেই কীটনাশকে ভরে যায় গোটা ঘর। এর জেরেই দমবন্ধ হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। এমনকী কীটনাশক স্প্রে করার পরের ঘরের জানালা বন্ধ করে রাখা ছিল। সেই ঘরে ঢুকেই ক্লান্ত হয়ে পবন ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই ঘটে বিপত্তি। 

 

ইতিমধ্যেই মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে। পেয়িং গেস্টের ঘর থেকে কীটনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ছাত্রের পরিবার ইতিমধ্যেই পৌঁছেছে বেঙ্গালুরুতে। রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। পেয়িং গেস্টের গাফিলতি নাকি পেস্ট কন্ট্রোল কর্মীদের দোষে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। 

 

ঘটনাটি ঘিরে বেঙ্গালুরুর বাকি অন্যান্য পেয়িং গেস্ট, হস্টেলের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চাকরি, উচ্চশিক্ষার সূত্রে অনেকেই বেঙ্গালুরুতে এসে পেয়িং গেস্ট, হস্টেলে থাকেন। তথ্যপ্রযুক্তি কর্মী, পড়ুয়াদের অভিযোগ রয়েছে পেস্ট কন্ট্রোল টিমের গাফিলতির বিরুদ্ধে। ঠিক মতো পরিষেবা দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন অনেকে। 

 

ওই পেয়িং গেস্টের বাকি সদস্যরা জানিয়েছেন, মালিক ও কর্মীরা কেউই জানাননি, তাঁদের অনুপস্থিতিতে ঘরে ঘরে ছারপোকা মারার কীটনাশক স্প্রে করা হয়েছিল। ছারপোকার সমস্যা বহুদিন ধরেই ছিল। কীটনাশক স্প্রে করলে আগে থেকেই জানানো উচিত ছিল বলেই দাবি তাঁদের। কীটনাশক স্প্রে করে ঘর বন্ধ রাখার কারণেই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া