শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জোট ভোট জিতলে মুখ্যমন্ত্রী তেজস্বীই! কোন অঙ্কে আপত্তি ভুলে কংগ্রেসকে বলতে হল, 'আমাদের নেতা...'

রিয়া পাত্র | ২৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একদিকে এনডিএ শিবির। অন্যদিকে মহাগঠবন্ধন। এনডিএ'র রাস্তা বিহারে মসৃণ, নাকি গঠবন্ধনের? আলোচনা তা নিয়ে বিস্তর। তার মাঝেই আলোচনা দু'দিকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। এনডিএ এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি।

অন্যদিকে মহাগঠবন্ধনের মাঝে বিবাদ চলছিল, কাকে সমর্থন করা হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তা নিয়ে। আসন রফা নিয়েও স্পষ্ট হচ্ছিল মতবিরোধ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নামে সম্মতি ছিল না হাত শিবিরের। তবে বৃহস্পতিবার জানা গেল, সমস্ত দ্বন্দ্ব সরিয়ে বিহারে কংগ্রেস-নিযুক্ত পর্যবেক্ষক ঘোষণা করলেন দলের সিদ্ধান্ত।

এদিন অশোক গেহলট ঘোষণা করেন, 'আমাদের নেতা তেজস্বী যাদব।' বিহার ভোটে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার পরেই তিনি এনডিএ শিবিরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, কেন পছন্দ তেজস্বী।  বিহার ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ এবং তরুণ তুর্কি হওয়ার কারণে তেজস্বীর নামের পাশেই জোট শরিকরা সম্মতি জানিয়েছেন, তেমনটাই জানিয়েছেন গেহলট। অন্যদিকে, এদিনের সাংবাদিক বৈঠক থেকেই ঘোষণা করা হয়, বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি হচ্ছেন বিরোধী জোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী। 

আরও পড়ুন: ভাইফোঁটার আকাশে কালো মেঘ, ভাই-বোনের অটুট বন্ধনে বাদ সাধলো 'মিষ্টি': ছানার জ্বরে রেকর্ড গড়ল দাম!

অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে জোট শরিকদের ধন্যবাদ জানিয়েছেন খোদ তেজস্বী। তেজস্বী প্রসঙ্গে উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে আরজেডি নেতৃত্ব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত 'ল্যান্ড ফর জবস' ও 'আইআরসিটিসি দুর্নীতি' মামলায় রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিহার নির্বাচনের আগে লালু পরিবারের রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল উঠল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা), ১২০বি (ষড়যন্ত্র) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৩(২) ও ১৩(১)(ডি) ধারায় চার্জ গঠন করেছে। শেষ দু'টি ধারা শুধুমাত্র লালু যাদবের ক্ষেত্রে প্রযোজ্য। 

তার মাঝেই চলছিল ভোট-বিবাদ। মহাজোটের মধ্যে উত্তেজনা প্রশমনে কংগ্রেস হাইকমান্ড সিনিয়র দলীয় নেতা অশোক গেহলটকে পাটনায় পাঠানোর একদিনের মাথায় এল সমঝোতার সিদ্ধান্ত। কিছু বিধানসভা আসন নিয়ে "বন্ধুত্বপূর্ণ লড়াই" ইস্যুতে জোট শরিকদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদের খবরের মধ্যে গেহলট পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে তাঁদের বাসভবনে দেখা করেন। তারপরেই বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। 

 

সাংবাদিক সম্মেলনে তেজস্বী সকল জোট শরিকদের ধন্যবাদ জানান এবং বলেন যে মহাজোটবন্ধন বিহার পুনর্গঠনে একসঙ্গে কাজ করবে। এনডিএকে কটাক্ষ করতেও ছাড়েননি। এদিন তিনি বলেন, 'নীতীশ কুমার অবিচারের মুখোমুখি হচ্ছেন। নীতীশ কুমার এনডিএ-র মুখ্যমন্ত্রী পদের মুখ বলে কোনও ঘোষণা করা হয়নি। আমরা অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, আপনি প্রতিটি নির্বাচনের আগে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করেছিলেন, এবার কেন নয়? এটি নীতীশ কুমারের শেষ নির্বাচন। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন।'

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া