শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৩ অক্টোবর ২০২৫ ১৩ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আবহে হাহাকার ১৪ শিশুর পরিবারে। উদযাপনে মেতে উঠতেই কেউ হল অন্ধ। কেউ আবার হারাল দৃষ্টিশক্তি। কারণ? দীপাবলিতে কার্বাইড গান নিয়ে মেতে উঠেছিল ওই শিশুরা। হাসপাতালে ভর্তি সকলেই। আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মাত্র তিন দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২২-এরও বেশি শিশু। যাদের মধ্যে ১৪ জন শিশুর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিদিশা জেলায়। যেখানে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ১৮ অক্টোবরের পরও খোলামেলাভাবে বিক্রি হয়েছে কার্বাইড গান বা দেশি ফায়ার ক্র্যাকার গান।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্বাইড গানটি দেখতে খেলনার মতো হলেও, বিস্ফোরণের সময় বোমার মতো আওয়াজে ফাটে। ১৫০ থেকে ২০০ টাকায় দেদার বিক্রি হয়েছে এই কার্বাইড গান। হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছর বয়সি নেহা নামের এক কিশোরী জানিয়েছে, 'আমরা একটা কার্বাইড গান কিনেছিলাম দীপাবলিতে। হঠাৎ সেটা ফেটে যায়। আমার এক চোখ পুড়ে গেছে। আর কিছুই দেখতে পাচ্ছি না।' আর এক কিশোর রাজ বিশ্বকর্মা জানিয়েছ, 'সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ভিডিও দেখে ঘরেই বানাতে গিয়েছিলাম এই কার্বাইড গান। আমার মুখের সামনে বিস্ফোরণে ফেটে যায়। চোখে আর কিছু দেখতে পারছি না আমিও।'
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে দৃষ্টিশক্তি হারিয়ে এখন ভর্তি রয়েছে আহত হওয়া শতাধিক শিশু। ভোপালের হামিদিয়া হাসপাতালেই গত ৭২ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ শিশু। ভোপাল, ইন্দোর, জবলপুর, গোয়ালিয়রে হাসপাতালে উপচে পড়ছে আহত শিশুদের ভিড়।
তদন্তে নেমেই বিদিশা পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে কার্বাইড গান বাজি হিসেবে বিক্রির দায়ে ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই বিপজ্জনক জিনিস বিক্রি বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কার্বাইড গান প্লাস্টিক বা টিনের পাইপে গানপাউডার, দেশলাইয়ের মাথা, ও ক্যালসিয়াম কার্বাইড ভরে বানানো হচ্ছে। পরে ছোট ছিদ্র দিয়ে আগুন ধরানো হয়। বিস্ফোরণের মুহূর্তে যে শক্তি উৎপন্ন হয়, তা গুরুতর ক্ষতি করে চোখ ও মুখের। মিনি ক্যানন নামে বিভিন্ন দোকানে, মেলায় এটি দেদার বিক্রি হয়েছে এই দীপাবলিতে।
হামিদিয়া হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. মণীশ শর্মা জানিয়েছেন, 'কার্বাইড গান থেকে নির্গত ধাতব কণা ও কার্বাইড বাষ্প সরাসরি চোখে আঘাত করে। এর ফলে রেটিনা পুড়ে যায়। আহত বহু শিশুর চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।' চিকিৎসকরা জানিয়েছেন, এটি আদতেই কোনও খেলনা নয়। বহু আহত শিশুই আর কখনও ঠিকমতো দেখতে পাবে না। অনেকেই ভর্তি রয়েছে আইসিইউতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?