শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছ'বছরের দৌরাত্ম্য শেষ! পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত সিগমা গ্যাং

পল্লবী ঘোষ | ২৩ অক্টোবর ২০২৫ ১০ : ৫১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে যেন কেঁপে উঠল দিল্লি। শেষ হল ছ'বছরের দৌরাত্ম্য। অবশেষে দিল্লি পুলিশের এনকাউন্টারে নিকেশ হল সিগমা গ্যাংয়ের চার কুখ্যাত সদস্য। রোহিনী এলাকায় গতকাল রাত প্রায় দুটো বেজে ২০ মিনিটে পুলিশের বিশেষ বাহিনী ঢুকে পড়ে সিগমা গ্যাং-এর ঘাঁটিতে। পালানোর চেষ্টা করতেই শুরু হয় এক ভয়ঙ্কর গুলির লড়াই। মাত্র কয়েক মিনিটের এই সংঘর্ষে মৃত্যু হয় গ্যাং-এর চার কুখ্যাত সদস্যের — রঞ্জন পাঠক, বিমলেশ মাহতো, মনীষ পাঠক এবং অমন ঠাকুর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই চারজন বিহারের বিভিন্ন জেলায় একাধিক হত্যাকাণ্ড এবং ডাকাতির সঙ্গে জড়িত ছিল। দীর্ঘ ছ'বছর ধরে এই সিগমা গ্যাং সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য আতঙ্কের আরেক নাম ছিল। পুলিশের দাবি, তারা বিহারের নির্বাচনের আগে বড় ধরনের অপরাধমূলক কাজ চালানোর পরিকল্পনা করছিল। বিহারের নির্বাচনের আগে দিল্লি পুলিশের এনকাউন্টারে খতম হল চার কুখ্যাত গ্যাংস্টার। 

 

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিগমা গ্যাংয়ের ঘাঁটিতে ঢুকে গ্যাংস্টারদের ধরার চেষ্টা করে পুলিশ। পালিয়ে যাওয়ার জন্য তারা শূন্যে গুলি ছুড়তে শুরু করে। এরপর পুলিশের এনকাউন্টারে চারজনেই জখম হয়। রাতেই রোহিনী এলাকায় ড. বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে চার গ্যাংস্টারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: তিন ঘণ্টাতেই সর্বনাশ! বাংলার তরুণীকে গণধর্ষণ, বেঙ্গালুরুর বাড়ি থেকে সর্বস্ব লুটেও নিল পাঁচ অভিযুক্ত, শিউরে ওঠা কাণ্ড

পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জন পাঠক ও বিমলেশ মাহতোর বয়স ২৫ বছর এবং মনীষ পাঠকের বয়স ৩৩ বছর, অমন ঠাকুর ২১ বছরের। গত ছ'বছর ধরে বিহারে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই চারজন। বিশেষত সুপারি কিলার হিসেবে কাজ করেছে এরা। ডাকাতির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বছরের পর বছর সিগমা গ্যাংয়ের সদস্যদের ভয়ে তটস্থ থাকতেন স্থানীয়রা। 

 

পাঠকের বিরুদ্ধে আটটি অপরাধের মামলা দায়ের হয়েছিল আগেই। এর মধ্যে বিহারের সীতামারহি ও সংলগ্ন জেলাগুলিতে পাঁচটি হাই প্রোফাইল খুনের মামলা রয়েছে। রঞ্জন পাঠক সোশ্যাল মিডিয়ায় পুলিশকে খোলা হুমকিও দিয়েছিল। একাধিক অডিও বার্তায় ওপেন চ্যালেঞ্জ ছুড়েছিল পুলিশের দিকে। একাধিক অডিও বার্তা খতিয়ে দেখার পর পুলিশ জানিয়েছে, বিহারের নির্বাচনের আগেই বড়সড় অপরাধমূলক কাজ চালানোর পরিকল্পনা করেছিল এই চারজন। 

 

দিল্লি পুলিশ সূত্রে আরও জানা, প্রায় সাত বছর ধরেই অপরাধমূলক কাজে সক্রিয় ছিল সিগমা গ্যাং। বিহার পুলিশের হাত থেকে বাঁচতে দিল্লিতে এসেই ঘাঁটি তৈরি করেছিল। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। পরিকল্পনামাফিক গতকাল রাতে ঘাঁটিতে ঢুকে পড়ে পুলিশ। এনকাউন্টারের পরেই এলাকায় কড়া পাহারায় রয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া