শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২২ অক্টোবর ২০২৫ ১৯ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাসখানেক আগে পর্যন্ত তথ্য ছিল এক। কিন্তু এখন বদলে গিয়েছে তা। আর নয়া তথ্যে রীতিমতো ঘুম উড়েছে গবেষক-বিশেষজ্ঞদের। এতদিন পর্যন্ত জানা ছিল, আইসল্যান্ডে কোন সাপ বা অন্যান্য সরীসৃপ নেই। আইসল্যান্ডে হ্রদ, পুকুর, জলাভূমি এবং প্রায় ১৩০০ প্রজাতির বিভিন্ন প্রাণী থাকার পরেও সেখানে বেঁচে থাকে না মশা। বিজ্ঞানীরা জানিয়েছিলেন, আইসল্যান্ডের দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এবং ঠান্ডা জলবায়ুতে মশা বেঁচে থাকে না। যার ফলে মশার ডিমের বিকাশ এবং ডিম ফুটে লার্ভা হওয়া কঠিন।
তবে সাম্প্রতিককালে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার দেখা মিলেছে। আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের একজন এন্টোমলজিস্ট ম্যাথিয়াস আলফ্রেওসন, যিনি এই তথ্য নিশ্চিত করেছেন, তিনি জানিয়েছেন, একজন গবেষক তাঁর কাছে মশার নমুনা পাঠিয়েছিলেন। জানিয়েছেন, কিওফেল, কেজোসে কুলিসেটা অ্যানুলাটার তিনটি নমুনা পাওয়া গেছে, দুটি স্ত্রী এবং একটি পুরুষ মশা। মথ আকর্ষণ করার লক্ষ্যে ওয়াইন দড়ি ব্যবহার করার সময় ওয়াইন দড়ি থেকে মশার নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সে দেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে মশাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।
তবে এই আশঙ্কা ছিলই। বিজ্ঞানীরা কিছুদিন ধরেই ভবিষ্যদ্বাণী করছিলেন, আইসল্যান্ডের ব্যাপক পরিমাণে জলাভূমি এবং পুকুরের থাকায়, সেগুলি মশাদের প্রজনন আবাসস্থল হিসেবে উপযুক্ত। জলবায়ু এতদিন প্রতিকূল হলেও, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই জোরদার হচ্ছিল আশঙ্কা।
আইসল্যান্ড উষ্ণ হচ্ছে দিনে দিনে। উত্তর গোলার্ধের বাকি অংশের চেয়ে চারগুণ বেশি হারে উষ্ণ হচ্ছে সে দেশ। হিমবাহ ভেঙে পড়ছে। তবে শুধু আইসল্যান্ডে নয়, জলবায়ুর ব্যাপক পরিবর্তনে অন্যান্য জায়গাতেও নানা শ্রেণির মশার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য, ব্রিটেনে এই বছর মিশরীয় মশার (এডিস এজিপ্টি) ডিম পাওয়া গেছে এবং কেন্টে এশিয়ান টাইগার মশা (এডিস অ্যালবোপিকটাস)’র উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এগুলি আক্রমণাত্মক প্রজাতি যা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো রোগ ছড়াতে পারে বলেও আশঙ্কা।
সাধারণত, মশা অগভীর, স্থির জলে বংশবৃদ্ধি করে, যেখানে তাদের ডিম ফুটে লার্ভা তৈরি হতে পারে। এই প্রক্রিয়া চলাকালীন তারা সাধারণত একটি উপযুক্ত এবং স্থিতিশীল তাপমাত্রার উপর নির্ভর করে। কিন্তু আইসল্যান্ডের পরিস্থিতি আলাদা সাধারণত। সে দেশে জমে থাকা জল বেশিক্ষণ স্থায়ী হয় না। আইসল্যান্ডের প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা এবং দ্রুতগতির জল ব্যবস্থার কারণে, মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় না।অন্যদিকে আইসল্যান্ডে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে মশা জৈবিকভাবে বেঁচে থাকতে বা বংশবৃদ্ধি করতে অক্ষম। আইসল্যান্ডে এমন একটি পোকার অস্ত্বিত্ব আগে থেকেই ছিল, যা দেখতে অনেকটা মশার মতো, কিন্তু আচরণ এবং প্রকৃতিতে একেবারেই আলাদা। এটি কামড়ায় না এবং রোগ ছড়ায় না। তবে বিশেষজ্ঞরা এবারে মশার উপস্থিতির কথা জানিয়ে দিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?