মঙ্গলবার ০৯ জুন ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২২ অক্টোবর ২০২৫ ১৮ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ট্রেন যাত্রা। এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলির অন্যতম। তবে এই যাত্রাকালের সময়টুকুতেই বিচিত্র অভিজ্ঞতা মানুষের। কারও অভিজ্ঞতা সুন্দর, কারও একেবারে অদ্ভুত। তেমনই এক ট্রেন যাত্রার ভিডিও এখন ভাইরাল। যা দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনাও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ये लो ट्रेन में ही महाभारत शुरू हो गया अब,,
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) October 20, 2025
देख लीजिए बिहार के लोगों के हालात,, pic.twitter.com/LiMlFG7xE5
দীপবালির মরসুমে ভিড়ে ঠাসা ট্রেন। কেউ উৎসব কাটিয়ে, ছুটি শেষে ফিরছেন কাজে। কেউ উৎসবের শেষ বেলায় ছুটি পেয়ে ফিরছেন ঘরে। দিল্লি থেকে বিহারগামী একটি ট্রেনের সাম্প্রতিক একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী এমন রয়েছে ওই ভিডিওতে? যা দেখছেন হাজার হাজার মানুষ। মন্তব্য করছেন। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একটি যাত্রীবাহী ট্রেনে উপচে পড়া ভিড়ের মাঝেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষণীয়। আর ওই কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে চর্চার শেষ নেই নেটিজেনদের মধ্যে। অনেকেই বলছেন, এই ভিডিও দেখে তাঁরা যেন অবাক হতেও ভুলে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
একজন নেট ব্যবহারকারী ট্রেনের ভিতরের ১০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, যাত্রীদের ভিড়ের মাঝে আটকে পড়া দুই মহিলা একটি বার্থে একে অপরের পাশে বসে রয়েছেন। মহিলাদের পাশে এক ব্যক্তি কোলে এক শিশুকে নিয়ে বসে রয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে নীচের বার্থ থেকে কয়েকজনকে মহিলাদের চুল ধরে টানাটানি করতে দেখা গিয়েছে। যদিও ছড়িয়ে পড়া ভিডিওতে যে কয়েক সেকেন্ড দেখা গিয়েছে, তাতে মহিলা দু'জনকেই শান্ত থাকতেই দেখা গিয়েছে। বিপরীত দিকের বার্থেও বিশৃঙ্খলা দেখা গিয়েছে। গোটা কামরা জুড়েই চিল-চিৎকার, হইচই, তুমুল অশান্তি। ব্যবহারকারী অই ভিডিওটি পোস্ট করে, ক্যাপশনে ‘মহাভারত’ চলছে বলে উল্লেখ করেছেন।
শেয়ার করার পর থেকে ভিডিওটি প্রায় ২,৭৮,০০০ বার দেখেছেন নেটিজেনরা। শেয়ার করেছেন ঝড়ের গতিতে। যদিও ট্রেনের সঠিক রুট, অবস্থান বা অবস্থান স্পষ্ট করে জানা যায়নি। তবে ভিডিওটি যিনি শেয়ার করেছেন, ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিহারের মানুষজনের অবস্থা দেখুন।‘ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে ক্ষোভ, অবিশ্বাস এবং ব্যঙ্গের মিশ্র প্রকাশ করেছেন।
অনেকেই যাত্রীদের আচরণের সমালোচনা করেছেন, এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এইসব মানুষের আচরণ কোনও দিন বদলাবে না। একজন লিখেছেন, যে বা যিনি ট্রেনে বসার জায়গা পাওয়ার জন্য এক মহিলার চুল ধরে টানাটানি করছেন, তিনি কি মানুষ? অনেকেই লিখেছেন, পাশে বসা শিশুটির পরিস্থিতির কথা। লিখেছেন, শিশুটি ছোট থেকেই এই পরিস্থিতি দেখে বড় হলে, কী শিখবে সে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?