শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ অক্টোবর ২০২৫ ১৭ : ০৬Soma Majumder
আজকাল আধুনিক জীবনযাত্রায় অল্প বয়সেই ত্বকের সমস্যায় ভোগেন অনেকে। অকালেই ত্বকে পড়ছে বয়সের ছাপ। যার জন্য নামীদামি প্রসাধনী ব্যবহার করেও কোনও লাভ হয় না। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক দারুণ কার্যকরী হতে পারে, বিউটি ও হার্বাল চিকিৎসার পরিচিত নাম শেহনাজ হোসেন সম্প্রতি এই পরামর্শ দিয়েছেন। তিনি জানান, প্রক্রিয়াজাত ফেস ক্রিম বা সিরাম সবসময় কার্যকর হয় না, বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বকের বয়স কমিয়ে আনা সম্ভব। শাহনাজ হোসেনের মতে, সাতটি সহজলভ্য ফেস মাস্ক সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে ত্বককে তরুণ, উজ্জ্বল ও মসৃণ রাখা যায়।
১. মধু ও কোকোয়াঃ একটি পাত্রে এক চা চামচ মধু এবং দুই চা চামচ কোকো পাউডার যোগ করুন। এটি আপনার মুখে লাগান এবং ১৫ মিনিট বাদে ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার দিয়ে মুখ হাইড্রেট করুন।
আরও পড়ুনঃ স্বাদ বাড়াতে কফিতে নুন মিশিয়ে খাচ্ছেন? নতুন ট্রেন্ডে ঘনাচ্ছে মারাত্মক বিপদ, হারাতে পারেন প্রাণ!
২. শসা এবং মাচাঃ এক টেবিল চামচ শসার পেস্টের সঙ্গে এক চা চামচ মাচা গুঁড়ো এবং নারকেল তেল মিশিয়ে নিন। পেস্টটি মুখে ১৫ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন।
৩. হলুদ এবং ওটসঃ এক চা চামচ হলুদ নিন, এর সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল ও এক টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে নিন। এতে ওটমিল পাউডার যোগ করুন। পেস্টটি লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪. অ্যাভোকাডো এবং এপ্রিকটঃ এই ফেস মাস্কটি একটি বার্ধক্য বিরোধী, ত্বককে টানটান এবং মসৃণ করে। নিয়মিত ব্যবহার করলে এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়, ত্বকের ঝুলে পড়া কমায়, ত্বককে তরুণ দেখায়। একটি অ্যাভোকাডো এবং একটি পাকা এপ্রিকট ব্লেন্ডারে চটকে নিন। কয়েক ফোঁটা জলপাই তেল যোগ করুন। এটি আপনার মুখে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন।

৫. দই এবং লেবুঃ এটি আলতো করে ত্বককে এক্সফোলিয়েট করে, ত্বকের কালো দাগ সরিয়ে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। দুই টেবিল চামচ দই, এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৬. অ্যাভোকাডো এবং মধুঃ অ্যাভোকাডোর স্বাস্থ্যকর ফ্যাট একটি ময়েশ্চারাইজিং মাস্ক যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের জন্য উপকারী। এক টেবিল চামচ মধুর সঙ্গে অর্ধেক পেস্ট করা অ্যাভোকাডো মিশিয়ে নিন। পেস্টটি আপনার মুখে ১৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৭. কলা এবং দইঃ শেহনাজ বলেন যে নিয়মিত ব্যবহার করলে এই দুটি উপাদানই বার্ধক্য রোধের জন্য সেরা হতে পারে। দইয়ে প্রোটিন থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কলার ত্বকের বার্ধক্যের জন্য দায়ী ফ্রি র্যাডিকেলের প্রভাব আটকায়। দুই টেবিল চামচ দই অর্ধেক কলার সঙ্গে মিশিয়ে নিন। এটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?