শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাশতে কাশতে প্রস্রাব, মন্দিরের সামনেই এত বড় ভুল! দলিত বৃদ্ধকে চরম হেনস্থা, জানলে শিউরে উঠবেন

পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মন্দিরের অদূরে কাশতে কাশতে ভুলবশত প্রস্রাব করে ফেলেছিলেন এক দলিত বৃদ্ধ। কিন্তু স্থানীয় যুবকের সন্দেহ হয়, তিনি ইচ্ছাকৃতভাবেই প্রস্রাব করেছেন।‌ এর জেরেই চরম শাস্তি দেওয়া হল তাঁকে। জোর করে মন্দির চত্বরে জিভ দিয়ে চেটে দিতে বাধ্য করা হল বৃদ্ধকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দীপাবলিতেই নির্যাতনের শিকার হন ৬০ বছরের ওই বৃদ্ধ। মন্দির সংলগ্ন এলাকায় প্রস্রাব করার অভিযোগ মন্দিরের সামনেই রাস্তা জিভ দিয়ে চেটে দিতে জোর করা হয়েছিল তাঁকে। 

 

দলিত বৃদ্ধের নাতি পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থতায় ভুগছেন ওই বৃদ্ধ। মন্দিরের পাশে কাশতে কাশতে ভুলবশত প্রস্রাব করে ফেলেন। কিন্তু অভিযুক্তের দাবি ছিল, ইচ্ছাকৃতভাবেই তিনি মন্দির চত্বরে প্রস্রাব করেছেন। এর জেরেই কড়া শাস্তি দেওয়া হয় তাঁকে। মন্দিরের সামনের রাস্তা জিভ দিয়ে চেটে দিতে জোর করা হয়। এর জেরেই আরও অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। শ্বাসকষ্টের সমস্যায় বর্তমানে শয্যাশায়ী তিনি। 

 

রামপাল রাওয়াত নামের ওই বৃদ্ধ জানিয়েছেন, 'সেদিন সন্ধ্যায় কাকোরি এলাকায় শীতলা মাতা মন্দিরের অদূরেই দাঁড়িয়ে আমি জল খাচ্ছিলাম। কিন্তু স্বামী কান্তের অভিযোগ, আমি সেখানে ইচ্ছাকৃতভাবে প্রস্রাব করেছি। আমি যে জায়গায় ছিলাম, সেখান থেকে ৪০ মিটার দূরে ছিল ওই মন্দির। তা সত্ত্বেও আমাকে হেনস্থা করা হয়।' 

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার পরেরদিন বৃদ্ধ থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত স্বামী কান্তকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনাটি ঘিরে বিজেপি সরকারের বিরুদ্ধে দলিতদের উপর অত্যাচার ঘিরে সরব হয়েছেন রাজনীতিকরা। 

 

আরও পড়ুন: চীনে নাবালিকা 'কনে' বিক্রি করছে পাকিস্তান! বিয়ের নামে 'যৌন দাসী' হয়েই থাকে তারা, ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে

 

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে এক দলিত নাবালক চরম নির্যাতনের শিকার হয়েছিল। ১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার। তাকে প্রথমে বিবস্ত্র করা হয়। এরপর উলঙ্গ অবস্থায় নাচ করতে বাধ্য করে একদল ব্যক্তি। নাচতে নাচতে তাকে হাসতেও জোর করে তারা। কারণ, অভিযুক্তদের সন্দেহ হয়েছিল, ওই দলিত নাবালক তার চুরি করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শনিবার রাতেই ঘটনাটি নজরে পড়ে পুলিশের। পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়েছিল নাবালক। সেখান থেকে কয়েকজন তাকে চেপে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। এরপর বিবস্ত্র করে নাচ করতে বাধ্য করে। দলটির মধ্যে ছয়জন ছিল। উলঙ্গ অবস্থায় নাবালকের নাচের ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে দেয় তারা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেই পদক্ষেপ করে পুলিশ। 

 

নাবালকের বাবাকে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় পুলিশ। এরপর ছয়জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার মধ্যরাতেই অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা ওই অনুষ্ঠানে মিউজিকের দায়িত্ব ছিল। তাদের সন্দেহ হয়েছিল, কোনও একটি যন্ত্র থেকে তার চুরি করেছে ওই নাবালক। এরপরই তাকে অত্যাচার করে ছয়জন মিলে। সেই অত্যাচারের ভিডিও তুলে ছড়িয়ে দেয় সমাজমাধ্যমে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া