রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | চীনে নাবালিকা 'কনে' বিক্রি করছে পাকিস্তান! বিয়ের নামে 'যৌন দাসী' হয়েই থাকে তারা, ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে

পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ৫০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিয়ের মরশুম। উৎসবের আবহে যার প্রস্তুতিও চলছে জোরকদমে। এই আবহেই দেদার বিক্রি হচ্ছে নাবালিকা 'কনে'। এই প্রথমবার নয়। বছরের পর বছর চীনে নাবালিকা 'কনে' বিক্রি করছে পাকিস্তান। যে পাচারের কাহিনি অতীতেও প্রকাশ্যে এসেছে। তথ্য ফাঁস হলেও কারবার কিন্তু থামেনি। এখনও চীনের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে, নির্ভরশীল হয়েই থাকে পাকিস্তান। দিনের পর দিন প্রকাশ্যে চীনে পাচার করছে নাবালিকা 'কনে'। 

 

কোথায় বসে 'কনের বাজার'? 

 

পাকিস্তানের কোনও নির্দিষ্ট এলাকায় বসে না এই 'কনের বাজার'। যখন তখন যেকোনও জায়গা থেকেই নাবালিকাদের পাচার করে দেওয়া হয় চীনে। তাও আবার কনে সাজিয়ে। তথ্য অনুযায়ী, এই পাচার কাজ চলে মূলত পাকিস্তান ও চীনের সীমান্ত এলাকায়। ওই সীমান্ত এলাকার গ্রাম থেকেই বিক্রি করে দেওয়া হয় নাবালিকাদের। 

 

কোন ধর্মের চাহিদা বেশি? 

 

তথ্য অনুযায়ী, পাকিস্তান ও চীনের সীমান্তে বসবাসকারী মূলত খ্রিস্টান সম্প্রদায়ের নাবালিকাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচার করে দেওয়া হয়। মূলত ১২ থেকে ১৮ বছরের নাবালিকাদের পাচার করে দেয় পরিবার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চীনে বিক্রি করে দিলেও, পরিণতি হয় ভয়ঙ্কর। চীনের জনসংখ্যায় পুরুষের আধিক্য বেশি। পরিসংখ্যান অনুযায়ী, মোট জনসংখ্যায় মহিলাদের তুলনায় ৩৫ মিলিয়ন বেশি পুরুষ রয়েছে। তাই চাহিদাও থাকে তুঙ্গে। 

 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, দীপাবলির পরেই মাত্রাছাড়া দূষণে প্রথম দশের তালিকায় কলকাতা, মুম্বইও

 

কত দামে বিক্রি করা হয় নাবালিকা কনে? 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বয়স, সৌন্দর্য, সুস্বাস্থ্য ও সুন্দরী নাবালিকাদের চাহিদা থাকে বেশি। সেই অনুযায়ীই দাম নিয়ে কিনে নেওয়া হয় এই কনেদের। সবমিলিয়ে ভারতীয় মুদ্রায় দুই থেকে নয় লক্ষ টাকা মূল্য ওঠে। চাহিদা পূরণ হলেই বেশি দামে চীনের বাসিন্দারা কিনে নেন পাকিস্তানের খ্রিস্টান নাবালিকাদের। 

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চরম যৌন নির্যাতন: 

 

সমাজকর্মীরা জানিয়েছেন, দারিদ্র্য ঘোচাতেই চীনের ধনী পরিবারের হাতে মেয়েদের তুলে দেয় পরিবার। অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই এই পাচারের সঙ্গে জড়িত। মোটা অঙ্কের বিনিময়ে মেয়েদের বিক্রি করে দেয় তারা। 

তবে শুরুতে বিয়ের প্রতিশ্রুতি দিলেও, ধনী পরিবারের সদস্য হওয়ার টোপ দিলেও নাবালিকাদের চরম পরিণতি হয়। এই নাবালিকাদের অধিকাংশ পুরুষ যৌন দাসী হিসেবে ব্যবহার করেন। কখনও বাড়ির পরিচারিকা হিসেবেও কাজ করান। বিয়ের নামে চলে নির্মম যৌন অত্যাচার। 

 

শুধু নাবালিকাদের নয়, অর্থের প্রয়োজনে তাদের ভাই-বোনদেরও সঙ্গে পাঠিয়ে দেয় চীনে। কখনও কখনও পরিবার সঙ্গে যায় ভিন দেশে। কিন্তু কিছুদিন থেকেই ফিরে আসে পাকিস্তানে। নাবালিকারা যাতে ভীতসন্ত্রস্ত হয়ে না পড়ে, সেই কারণেই কিছুদিন সঙ্গ দেয় তাদের। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ২০১৯ সালেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬২৯ জন নাবালিকাকে চীনে বিক্রি করে দেওয়া হয়েছে। 

 

কীভাবে চলে পাচার কাজ? 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, গোটা ঘটনাটি বেআইনিভাবে সংগঠিত হয়। নকল পাসপোর্ট, ভিসা দেখিয়ে চীনের সীমান্ত পার করানো হয়। কখনও আবার আজারবাইজান হয়েও চীনে পাচার করা হয় নাবালিকাদের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কনে বিক্রি করলেও, আসলে যৌন দাসী হয়েই আজীবন থাকতে হয় ওই নাবালিকাদের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া