শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৮Soma Majumder
প্রত্যেকের সম্পর্কের রসায়ন আলাদা হয়। কিন্তু অনেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ইচ্ছা, ক্লান্তি বা মানসিক অবস্থার কথা ভাবেন না। সঙ্গীর প্রতিটি অনুরোধে ‘হ্যাঁ’ বলে দেন। আর এই অভ্যাস ধীরে ধীরে মানসিক চাপ, আত্মসম্মানহানি এমনকী সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে বলে মনে করেন মনোবিদরা। তাই অপরাধবোধ ছাড়াই সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর সীমারেখা তৈরি করা প্রয়োজন। যার জন্য জানতে হবে সঠিক কৌশল।
মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দু'জন মানুষ একে অপরের স্বাধীনতা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন। কিন্তু যদি সবসময় একসঙ্গে থাকা, সব সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া, একে অপরের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়, তাহলে তা সম্পর্ককে শ্বাসরুদ্ধ করে দিতে পারে। তখনই সম্পর্কে সীমারেখা জরুরি হয়ে পড়ে। তবে সীমারেখা মানে কিন্তু দূরত্ব নয়। এটি হল সেই মানসিক, আবেগগত এবং শারীরিক পরিসর, যা মানুষকে সুস্থ রাখে। যদি এই সীমারেখা না থাকে, তাহলে সম্পর্কের মধ্যে একপক্ষ ক্রমাগত মানসিক চাপে পড়ে যায়, নিজের ইচ্ছা-অনুভূতি চেপে রাখে, আর অন্যজন অজান্তেই নিয়ন্ত্রণ করতে থাকে। সম্পর্কে সীমারেখা না থাকলে বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন- নিজের মতামত প্রকাশে ভয় লাগে, ক্লান্তি বা মানসিক চাপ থাকা সত্ত্বেও সঙ্গীকে খুশি রাখতে সবসময় রাজি হতে হয়, ধীরে ধীরে মনে ক্ষোভ জমতে থাকে যা সম্পর্কের মধ্যে দূরত্ব আনে, কখনও কখনও অপরপক্ষ নিয়ন্ত্রণমূলক আচরণ শুরু করে।
অপরাধবোধ ছাড়াই কীভাবে সীমারেখা তৈরি করবেন
*নিজের মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার দিন। মনে রাখবেন৷ নিজের সময়, শান্তি ও মানসিক শক্তি রক্ষা করা স্বার্থপরতা নয়, এটি আত্মসম্মানের অংশ।
*‘আমি’ দিয়ে বাক্য শুরু করুন। অর্থাৎ কাউকে আঘাত না দিয়ে নিজের অনুভূতি জানান। যেমন, 'আমি এখন একটু সময় চাই' বা 'আমি এটা করতে স্বচ্ছন্দ নই।' এতে অপরপক্ষ প্রতিরোধমূলক নয়, সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেন।
*ছোট বিষয় দিয়ে শুরু করুন। সবকিছু একসঙ্গে পরিবর্তন না করে ছোট ছোট সীমারেখা তৈরি করুন। যেমন প্রতিদিন নিজের জন্য কিছু সময় নির্ধারণ করা ইত্যাদি।

*কখনও ‘না’, কখনও ‘হ্যাঁ’ বললে অন্যজন বিভ্রান্ত হতে পারে। তাই নিজের অবস্থান স্পষ্ট রাখুন, তাহলে সম্পর্ক আরও স্বচ্ছ হবে।
*অপরাধবোধ ছাড়ুন। 'আমি না বললে কি অপরজন কষ্ট পাবে?'-এই চিন্তা ত্যাগ করুন। আপনি অন্যের অনুভূতির জন্য দায়ী নন। নিজের সীমা রক্ষা করলেই সম্পর্ক আরওব ভারসাম্যপূর্ণ হবে।
সুস্থ সম্পর্ক মানে একে অপরকে দমিয়ে রাখা নয়, বরং একে অপরকে জায়গা দেওয়া। তাই 'না' বলা মানে ভালবাসা কমে যাওয়া নয়, বরং নিজের সীমানা রক্ষা করে সম্পর্ককে আরও স্থিতিশীল করা। মনোবিজ্ঞানীদের মতে, ভালবাসা কখনও আপনার আত্মসম্মান বা মানসিক শান্তির বিনিময়ে হওয়া উচিত নয়। তাই পরের বার ‘না’ বলতে ভয় পাবেন না। কারণ নিজের যত্ন নেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?