শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tips to keep and preserve vegetables for a long time

লাইফস্টাইল | ফ্রিজেই পচে যাচ্ছে সাধের সবজি? কোন সবজি কীভাবে রাখলে বেশিদিন টাটকা থাকবে

আকাশ দেবনাথ | ২২ অক্টোবর ২০২৫ ১৪ : ৪০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের বাজার একসঙ্গে করে ফ্রিজে গুছিয়ে রাখলেন। কিন্তু দু’দিন যেতে না যেতেই দেখলেন, কচি লাউ শুকিয়ে গিয়েছে, টমেটোর গায়ে ভাঁজ, আর সাধের ধনে পাতা নেতিয়ে হলদে হতে শুরু করেছে। এই অগ্নিমূল্যের বাজারে এভাবে শাকসবজি নষ্ট হওয়া মানেই মাসকাবারি বাজেটে বড়সড় ধাক্কা।
ফ্রিজ কেনা হয়েছিল খাবার ভাল রাখার জন্যই। তবে কেন এমন হচ্ছে? পুষ্টিবিদ এবং গৃহস্থালি বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা যন্ত্রের নয়, বরং সবজি রাখার পদ্ধতিতেই রয়েছে গলদ। সামান্য কিছু নিয়ম মেনে চললেই ফ্রিজে রাখা সবজি দিনের পর দিন তরতাজা থাকবে।

সবচেয়ে বড় ভুল সবজি ধুয়ে ফ্রিজে রাখা
অনেকেরই অভ্যাস বাজার থেকে সবজি এনেই সব ধুয়ে ফ্রিজে ঢোকানো। বিশেষজ্ঞদের মতে, এটাই সবথেকে বড় ভুল। সবজি ভেজা অবস্থায় ফ্রিজে রাখলে অতিরিক্ত আর্দ্রতার কারণে তাতে দ্রুত পচন ধরে এবং জীবাণু বা ছত্রাকের আক্রমণ হয়। সবজির গায়ে লেগে থাকা জলকণাই পচনের প্রধান কারণ। বরং সবজি না ধুয়ে, শুকনো সুতির কাপড় দিয়ে ভাল করে মুছে বা বাতাসে শুকিয়ে নিয়ে তবেই ফ্রিজে রাখুন। রান্নার ঠিক আগে ধুয়ে নেওয়াই শ্রেয়। যদি একান্তই ধুতে হয়, তবে তা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তবেই সংরক্ষণ করুন।

‘ইথিলিন’ গ্যাস
সবজি তাজা রাখার পথে আর এক ‘ভিলেন’ হল ইথিলিন নামক একপ্রকার গ্যাস। আপেল, টমেটো, পাকা কলা, পিচ, অ্যাভোকাডো- এই ধরনের ফল ও সবজি থেকে এই গ্যাস নির্গত হয়। এই গ্যাস অন্যান্য সবজিকে দ্রুত পাকিয়ে দেয় বা পচিয়ে ফেলে। বিশেষ করে গাজর, ব্রকোলি, শাক, শসা বা লেটুস পাতা ইথিলিনের প্রভাবে দ্রুত নষ্ট হয়। ইথিলিন উৎপাদনকারী ফল ও সবজিগুলিকে সবসময় আলাদা ড্রয়ারে বা জিপলক ব্যাগে মুখ বন্ধ করে রাখুন।|

কোন সবজি কীভাবে রাখবেন?
১। শাক, ধনে পাতা, পুদিনা পাতা: এগুলির গোড়া সামান্য কেটে ফেলুন। একটি এয়ারটাইট কন্টেনারের নিচে কিচেন টিস্যু বা খবরের কাগজ পেতে তার উপর শাক রাখুন। উপরে আর একটি টিস্যু দিয়ে বাক্স বন্ধ করুন। টিস্যু অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নেবে, ফলে শাক শুকিয়েও যাবে না, আবার পচবেও না। 
২। কাঁচা লঙ্কা ও লেবু: কাঁচা লঙ্কার বোঁটা ফেলে দিয়ে একটি জিপলক ব্যাগে বা টিস্যু মুড়িয়ে বাক্সে রাখলে তা মাসখানেক ভাল থাকে। লেবু প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখলে সহজে শুকিয়ে যায় না, রস থাকে অটুট।
৩। গাজর, বিনস, ব্রকোলি, ফুলকপি: এগুলি জিপলক ব্যাগে বা ছিদ্রযুক্ত প্লাস্টিক ব্যাগে ভরে ‘ক্রিসপার’ ড্রয়ারে রাখুন। ব্রকোলি বা ফুলকপি বড় আকারে না রেখে, মাঝারি টুকরো করে কেটে রাখলে ভাল থাকে। গাজরের উপরের সবুজ অংশ কেটে ফেলা বাঞ্ছনীয়।
৪। মাশরুম: এটি কখনওই প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। এতে মাশরুম ‘ঘেমে’ গিয়ে চটচটে হয়ে যায়। মাশরুম রাখুন কাগজের ঠোঙায়।
৫। টমেটো: টমেটো পুরোপুরি পেকে গেলে তবেই ফ্রিজে রাখুন। অল্প কাঁচা বা শক্ত টমেটো ঘরের তাপমাত্রায় বাইরে রাখলেই ভাল।

আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

ফ্রিজে কী রাখবেন না?
সব সবজিই যে ফ্রিজে ভাল থাকে, তা কিন্তু নয়। আলু, পেঁয়াজ এবং রসুন ফ্রিজে রাখলে তা দ্রুত অঙ্কুরিত হয় বা স্বাদ বদলে যায়। আলু ফ্রিজে রাখলে আলুর শ্বেতসার শর্করায় পরিণত হয়, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। এগুলি ঝুড়িতে, ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত। তবে হ্যাঁ, কাটা পেঁয়াজ অবশ্যই ফ্রিজে রাখতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া