শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আবহে উৎসবের আমেজ দেশজুড়ে। আলোর উৎসবে মেতে উঠেছিলেন আপামর সাধারণ মানুষ। দূষণ নিয়ন্ত্রণে রাজ্যে রাজ্যে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তা অমান্য করেই দেদার আতশবাজি, শব্দবাজি ফাটানোর সাক্ষী থাকল একাধিক রাজ্য। দূষণের মাত্রাও উদ্বেগজনক পর্যায়ে। দীপাবলির আবহে বাজি নিয়ে ভয়ঙ্কর কিছু স্টান্টের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এবার চলন্ত গাড়ির মাথায় বাজি ফাটানোর ভিডিও ঘিরে জোর চর্চা সমাজমাধ্যমে। কী দেখা গেছে ভিডিওতে? তিন যুবক ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ির ছাদে আতশবাজি ফাটান। চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীর বের করে গাড়ির ছাদে একের পর এক বাজি ফাটান তাঁরা। যে ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ২০ সেকেন্ডের ভিডিওটি দেখা গেছে, ওই চলন্ত গাড়ির ছাদে দু'সেকেন্ড অন্তর অন্তর বাজি ফাটছিল। গাড়ির সামনে সিটে থাকা এক যুবক শরীর জানালা দিয়ে বের করে, সেই বাজি ফাটার মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লখনউয়ের চক এলাকায়। এর অদূরেই রয়েছে কেজিএমইউ ট্রমা সেন্টার। ভিডিওটি লখনউ পুলিশের চোখেও পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশ বিষয়টি ঘিরে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তিন যুবকের নাম, পরিচয়, তাঁরা কোন এলাকার বাসিন্দা, গাড়ির নম্বর খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তিন যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
ये वो नमूने हैं..जो स्वयं की जान जोखिम में तो डाल ही रहे..अन्य राहगीरों/वाहनों के लिए..बन जाते हैं..काल..????..@UPPViralCheck
— Vivek Sharma (@Lko_VivekSharma) October 21, 2025
..प्राप्त जानकारी के अनुसार कल दीवाली की रात..चौक क्षेत्र के ट्रामा सेंटर के सामने..बीच सड़क..चलती कार से दाग रहे थे...पटाखे..????
"सदैव सेवा में तत्पर" रहने… pic.twitter.com/LMZTbViCA7
ভিডিওটিতেই দেখা গেছে, চলন্ত গাড়ির ছাদে যখন মুহুর্মুহু বাজি ফাটছিল, তখন আশেপাশের গাড়িও ঠিকমতো চলাচল করতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে অনেকেই গাড়ি, বাইক থামিয়ে দেন। সাময়িকভাবে ওই ব্যস্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়। উৎসবের আমেজে মেতে যেভাবে তিন যুবক বিড়ম্বনা সৃষ্টি করেছেন, তা দেখেই বিরক্ত প্রকাশ করেছেন নেটিজেনরা।
দীপাবলির রাতে এই রাজ্যেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। এবারের ঘটনাস্থল মথুরা। এই শহরেও দেখা গেছে, চলন্ত এসইউভি গাড়ির ছাদে আতশবাজি ফাটানো হচ্ছিল। ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, গাড়ির সানরুফ থেকে মাথা বের করে রেখেছিলেন এক যুবক। তাঁর হাতেই ছিল বাজি। এক বন্ধু যখন গাড়ি চালাচ্ছিলেন, সেই সময় সানরুফ থেকে মাথা বের করে বাজি ফাটানোয় ব্যস্ত ছিলেন আরেক বন্ধু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?