শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২২ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সামান্য বচসা। কিন্তু তার জেরে যা ঘটল, তা শিউরে ওঠার মতো। প্রতিবেশীর পোষ্য কুকুরকে ‘খেয়ে ফেলার’ হুমকি দিলেন এক বৃদ্ধ। শুধু তাই নয়, বচসার ঘণ্টাখানেকের মধ্যেই দুটি 'পকেট নাইফ' ( ছুরি) হাতে নিয়ে চড়াও হলেন ওই মহিলার বাড়িতে। প্রাণে মারার হুমকিও দিলেন। শুক্রবারের এই ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার ফ্লোরিডা শহরের ইন্টারলাচেন এলাকায়। গুরুতর আক্রমণের অভিযোগে পুলিশ ৬১ বছর বয়সি ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের নাম মাইনর ক্যাটলেজ। ইন্টারলাচেনের বাসিন্দা ক্যাটলেজের বাড়ির পাশেই রয়েছে একটি সুন্দর হাঁটার রাস্তা। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। সে দিন ওই রাস্তা দিয়ে নিজের পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটলেজের এক প্রতিবেশিনী। অভিযোগ, সেই সময়ই আচমকা তাঁর পথ আটকান ক্যাটলেজ।
খবর অনুযায়ী, ক্যাটলেজ ওই মহিলার কাছে দাবি করেন, যে রাস্তা দিয়ে তিনি হাঁটছেন, সেটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। তিনি মহিলাকে তৎক্ষণাৎ ওই রাস্তা থেকে সরে যেতে বলেন। এখানেই শেষ নয়। অভিযোগ, এরপর ক্যাটলেজ রণংদেহি মেজাজে ওই মহিলাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আর কোনওদিন আমার জমিতে পা দিয়েছিস, তোর এই কুকুরটাকে আমি জ্যান্ত খেয়ে ফেলব!"
বৃদ্ধ প্রতিবেশীর মুখে এই হাড়হিম করা হুমকি শুনে চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। তিনি এক মুহূর্তও দেরি না করে স্থানীয় পুলিশে খবর দেন। খবর পেয়ে স্থানীয় দপ্তরের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ক্যাটলেজকে বোঝান যে, ওই রাস্তাটি কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি একটি ‘পাবলিক ট্রেল’, অর্থাৎ জনসাধারণের ব্যবহারের রাস্তা। যে কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন।
পুলিশি হস্তক্ষেপে প্রাথমিকভাবে মনে হয়েছিল, বিষয়টি মিটে গিয়েছে। ক্যাটলেজও শান্ত হয়ে ফিরে যান। কিন্তু এই নিস্তব্ধতা যে আসলে ঝড়ের আগের বার্তা, তা টের পাওয়া গেল ঠিক এক ঘণ্টা পরেই।
অভিযোগকারিনী মহিলা পুলিশকে জানিয়েছেন, প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই, ঘণ্টাখানেক বাদে ক্যাটলেজ সটান চড়াও হন তাঁর বাড়িতে। সেই সময় তাঁর হাতে একটি নয়, দুটি ছুরি ছিল। অভিযোগ, বাড়িতে ঢুকেই ক্যাটলেজ ওই মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিতে থাকেন। পুলিশে খবর দেওয়ার ‘শাস্তি’ হিসেবে তিনি ওই মহিলাকে ছুরি মারবেন বলেও চিৎকার করতে থাকেন।
সেই সময় খবর পেয়ে ইন্টারলাচেন পুলিশের এক আধিকারিকও ঘটনাস্থলে দ্রুত পৌঁছন। জানা গিয়েছে তিনি নিজে কানে ক্যাটলেজের এই হুমকি শোনেন। মহিলার অভিযোগের ভিত্তিতে এবং প্রত্যক্ষ প্রমাণের জেরে ক্যাটলেজকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার হওয়ার পরেও বিন্দুমাত্র অনুতাপ বা ভয়ডর দেখা যায়নি ওই বৃদ্ধের চোখেমুখে। পুলিশ জানিয়েছে, "পুটনাম কাউন্টি জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসেই ক্যাটলেজ সবার সামনে একাধিকবার চিৎকার করতে থাকেন। তিনি বলতে থাকেন, জেল থেকে ছাড়া পেলেই তিনি ওই মহিলাকে আচ্ছা করে 'পেটাবেন'।"
অরল্যান্ডো শহর থেকে প্রায় ১০৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ইন্টারলাচেনের মতো শান্ত এলাকায় এহেন ঘটনায় তাজ্জব প্রতিবেশীরা। সামান্য একটি রাস্তা নিয়ে বিবাদ যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন এলাকাবাসী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?