শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Obesity in childhood may reduce the size of Male genital organ in Maturity says survey

লাইফস্টাইল | ছোটবেলায় রোগা ছিলেন না মোটা? সেটাই বলে দেবে বড় হয়ে পুরুষাঙ্গ দীর্ঘ হবে না খাটো, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব সংবাদদাতা | ২২ অক্টোবর ২০২৫ ১২ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শৈশবের স্থূলতা বা ওবেসিটি কি পুরুষের জনন অঙ্গের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বড় হয়ে পুরুষাঙ্গের আকার তুলনামূলকভাবে ছোট হওয়ার পিছনে কি দায়ী ছোটবেলার অতিরিক্ত ওজন? ভিয়েতনামের এক সাম্প্রতিক গবেষণা এই গুরুতর প্রশ্নটিকেই সামনে এনেছে। হ্যানয় মেডিক্যাল ইউনিভার্সিটি হসপিটালের এক সমীক্ষায় দেখা গিয়েছে, যে পুরুষেরা শৈশবে স্থূলতার শিকার ছিলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য খাটো।

আশ্চর্যজনকভাবে, পুরুষাঙ্গের আকারের সঙ্গে প্রাপ্তবয়স্ক অবস্থার বডি মাস ইনডেক্স বা স্থূলতার কোনও প্রত্যক্ষ সম্পর্ক খুঁজে পাননি গবেষকরা। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এ।

পুরুষাঙ্গের আকার এবং আকৃতি নিয়ে কৌতূহল বহু পুরনো। চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে সাধারণ আলোচনা, সর্বত্রই এই বিষয়টি নিয়ে চর্চা হয়। বহু পুরুষের ক্ষেত্রেই পুরুষাঙ্গের আকার তাঁদের আত্মসম্মান এবং পৌরুষের ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষাঙ্গের ‘আদর্শ আকার’ নিয়ে নানা ধরনের প্রচার অনেক পুরুষকে অহেতুক উদ্বেগের মুখে ঠেলে দেয়। যদিও চিকিৎসকেরা বারংবার জানিয়েছেন, ‘মাইক্রোপেনিস’-এর মতো কিছু বিরল পরিস্থিতি ছাড়া, পুরুষাঙ্গের আকার নিয়ে উদ্বিগ্ন বেশিরভাগ পুরুষেই প্রজননে সক্ষম।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

এই গবেষণার মুখ্য গবেষক ব্যাক হোয়া নগুয়েন এবং তাঁর সতীর্থরা জানাচ্ছেন, পুরুষাঙ্গের বিকাশ একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যা জিন, হরমোন এবং পরিবেশগত নানা বিষয়ের উপর নির্ভরশীল। এর মধ্যে একটি অন্যতম ফ্যাক্টর হতে পারে স্থূলতা। বিজ্ঞানীদের মতে, বয়ঃসন্ধিকালে স্থূলতার কারণে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণ ব্যাহত হতে পারে। আর পুরুষাঙ্গের সঠিক বিকাশের জন্য এই হরমোনটি অত্যন্ত জরুরি। এই বিষয়টির জন্যেই ভিয়েতনামের গবেষকরা প্রাক-বয়ঃসন্ধিকালের স্থূলতার সঙ্গে প্রাপ্তবয়স্ক অবস্থার পুরুষাঙ্গের আকারের সম্পর্ক খতিয়ে দেখেছেন।

এই সমীক্ষায় ২৯০ জন বিষমকামী পুরুষ অংশ নেন। এঁরা সকলেই ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে হ্যানয় মেডিক্যাল ইউনিভার্সিটি হসপিটালের প্রজনন স্বাস্থ্য বিভাগে চেক-আপের জন্য এসেছিলেন। গবেষকরা তাঁদের উচ্চতা, কোমর ও নিতম্বের পরিধি এবং পুরুষাঙ্গের বিভিন্ন পরিমাপ (শিথিল এবং প্রসারিত অবস্থার দৈর্ঘ্য ও ব্যাস) নথিভুক্ত করেন।
পাশাপাশি, অংশগ্রহণকারীদের ১০ বছর বয়সের (বয়ঃসন্ধি শুরুর ঠিক আগের সময়) শারীরিক গঠন কেমন ছিল, তা থ্রি-ডি মডেলের সাহায্যে অনুমান করতে বলা হয়।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

ফলাফল বেশ চমকপ্রদ। সমীক্ষায় দেখা গিয়েছে, যে অংশগ্রহণকারীরা ১০ বছর বয়সে স্থূল ছিলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য (শিথিল ও প্রসারিত উভয় ক্ষেত্রেই) অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে, প্রাপ্তবয়স্ক অবস্থায় ওজন বাড়লে সেই সমস্যা হয়নি। যাঁরা প্রাপ্তবয়স্ক অবস্থায় স্থূলকায় হয়ে পড়েছেন, তাঁদের কোমরের পরিধি বেশি হওয়ায় পুরুষাঙ্গের দৃশ্যমান দৈর্ঘ্য কম দেখিয়েছে বটে, কিন্তু সেটি তলপেটের অতিরিক্ত চর্বির কারণে। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রসারিত পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য ছিল ১৪.৪ সেন্টিমিটার (প্রায় ৫.৬ ইঞ্চি)।
গবেষকরা উপসংহারে বলেছেন, “শৈশবের স্থূলতা পুরুষাঙ্গের প্রকৃত বৃদ্ধিকে প্রভাবিত করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্থূলতা কেবল তার বাহ্যিক অবয়বকে প্রভাবিত করে, আসল আকারকে নয়। তাই শৈশবেই দ্রুত পদক্ষেপ জরুরি।”
তবে গবেষকরা এও জানিয়েছেন যে, এই সমীক্ষাটি শুধুমাত্র প্রজনন সংক্রান্ত সমস্যার জন্য হাসপাতালে আসা পুরুষদের উপর করা হয়েছে। তাই এই ফলাফল হয়তো সাধারণ মানুষের সার্বিক প্রতিফলন না-ও হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া