শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ১১ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কেরল সফরে বড় বিপত্তি। বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময়েই ঘটে দুর্ঘটনাটি। হেলিকপ্টারের ধাক্কায় নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটিও। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। কোনও চোট লাগেনি তাঁর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলের প্রামাদম স্টেডিয়ামে। অবতরণের সময় রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারে নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। সেখানেই আটকে পড়ে হেলিকপ্টারটি। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারটি।
#WATCH | Kerala: A portion of the helipad tarmac sank in after a chopper carrying President Droupdi Murmu landed at Pramadam Stadium. Police and fire department personnel deployed at the spot physically pushed the helicopter out of the sunken spot. pic.twitter.com/QDmf28PqIb
— ANI (@ANI) October 22, 2025
চারদিনের কেরল সফরে বেরিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দেন। হেলিপ্যাডে নামার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মুর্মুকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক পথেই তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে তিনি পৌঁছবেন সান্নিধানম।
বুধবারেই মন্দির দর্শন করে আবার ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে। মঙ্গলবার প্রথমে তিনি তিরুঅনন্তপুরমে পৌঁছেছিলেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। উপস্থিত ছিলেন কেরলের আরও একাধিক মন্ত্রী। বুধবার সকালে রাষ্ট্রপতি পৌঁছন পাঠানমথিত্তায়।
দুর্ঘটনাটি ঘটেছে রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়ামে। ভিডিওতে দেখা গেছে, ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনী। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের কথা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদম স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে। মঙ্গলবার বিকেলে ওই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি হয়। ঠিক মতো তৈরি না হওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণের পর জায়গাটা ধসে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?