মঙ্গলবার ০৯ জুন ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২২ অক্টোবর ২০২৫ ১১ : ০৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: পণের দাবি মেটাতে না পারায় শ্বশুরবাড়ির লাগাতার নির্যাতন। সহ্য করতে না পেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন ২১ বছরের এক তরুণী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায়। তরুণীর এহেন পরণতি দেখে চমকে উঠেছে দেশ।
পুলিশ সূত্রে খবর, পণের দাবি হিসাবে একটি 'মুররা' মোষ চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। এই বিশেষ প্রজাতির মোষটির বাজারদর প্রায় ২ লক্ষ টাকা। সেই দাবি না মেটানোয় ওই তরুণীর উপর অকথ্য অত্যাচার চালানো হত বলে অভিযোগ।
এই ঘটনায় মৃতার স্বামী-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পণের জন্য নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিমলেশ বাঘেল। খবর অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি মাধোগঞ্জের বাসিন্দা দীনেশ বাঘেলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই দীনেশের পরিবার তাদের ডেয়ারি ব্যবসার জন্য বিমলেশের উপর একটি 'মুররা' মোষ নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে। বিমলেশের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, এই নিয়ে তরুণীর উপর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চলত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, মৃতার পরিবারের এক সদস্য পুলিশকে জানিয়েছেন, "আমাদের পোষা মোষটা চেয়ে ওরা প্রায় প্রতিদিনই ওকে (বিমলেশকে) মারধর করত।আমার মেয়ে প্রায়ই কাঁদতে কাঁদতে ফোন করত, কিন্তু কোনও অভিযোগ দায়ের করতে রাজি ছিল না।"
আরও পড়ুন: চড় মেরেছিলেন মালিক! বদলা নিতে তাঁর পাঁচ বছরের ছেলেকে থেঁতলে খুন বাড়ির গাড়িচালকের
পুলিশের বক্তব্য, গত ২০ সেপ্টেম্বর এই নির্যাতন চরমে পৌঁছয়। পরের দিনই, অর্থাৎ ২১ সেপ্টেম্বর, বিমলেশ অ্যাসিড খান। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
কিন্তু অভিযোগ, ঘটনার প্রায় এক মাস পর, গত ১৭ অক্টোবর পুলিশ এফআইআর দায়ের করে। স্বামী দীনেশ বাঘেল, শ্বশুর ইমরাত বাঘেল, শাশুড়ি বিদ্যা বাই, ভাসুর হরিসিংহ এবং ননদ ভাবনা বাঘেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও অভিযুক্তরা সকলেই বর্তমানে পলাতক।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পণের এই লাগাতার দাবিই ওই বধূকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?